শেষবেলায় ঝটপট গাজরের হালুয়া

লাইফস্টাইল ডেস্ক
২১ এপ্রিল ২০১৯, ১৬:২৫আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৬:২৭

সারাদিন অফিসের ঝক্কি গিয়েছে, রাতে ইবাদতের প্রস্তুতি- সব মিলিয়ে হয়তো কিছুই করা হয়নি। তাই শেষ বেলায় সহজে ও দ্রুত কোন হালুয়া করতে পারবেন তারই টিপস আপনার জন্য। একদম ৩০ মিনিটে বানিয়ে ফেলুন গাজরের হালুয়া।

শেষবেলায় ঝটপট গাজরের হালুয়া

উপকরণ:

গাজর কোড়ানো- ২ কাপ

ছানা/মাওয়া- আধ কাপ

চিনি ১ কাপ

দুধ- এক কাপ

বাদাম কুচি, কিসমিস- ইচ্ছামতো

গোলাপজল- ১ চা চামচ

ঘি- ১ টেবিল চামচ

দারচিনি, এলাচ- ৩টি

প্রণালি:  গাজর কুচিয়ে দুধে সেদ্ধ করে নিন। এরপর চুলায় ঘি দিয়ে তাতে দারচিনি-এলাচ দিন। এলাচ ভাজা হয়ে এলে এতে ছানা ভেজে নিয়ে দুধে সেদ্ধ গাজর ভাজা ভাজা করে নিন। ভাজার ঘ্রাণ বের হলে চিনি দিন। চিনি গলে যাওয়ার পর আগুনের আঁচ বাড়িয়ে ১০ মিনিট ভাজুন। নামানোর আগে গোলাপ জল, বাদাম, কিসমিস ছড়িয়ে দিন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহেশখালী গেলে যে বৌদ্ধ মন্দিরটি ঘুরে দেখবেন
মহেশখালী গেলে যে বৌদ্ধ মন্দিরটি ঘুরে দেখবেন
আবারও বাড়ছে ইন্টেল প্রসেসরের দাম, কম্পিউটারের বাজারে অস্থিরতার শঙ্কা
আবারও বাড়ছে ইন্টেল প্রসেসরের দাম, কম্পিউটারের বাজারে অস্থিরতার শঙ্কা
সবুজ মশলায় জমজমাট হারিয়ালি ডিমের কারি
সবুজ মশলায় জমজমাট হারিয়ালি ডিমের কারি
কারাগারে বাড়ছে বন্দি-মৃত্যু, নেপথ্যে কী
কারাগারে বাড়ছে বন্দি-মৃত্যু, নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা