মিষ্টি দই বানিয়ে ফেলুন ঘরেই

লাইফস্টাইল ডেস্ক
২২ এপ্রিল ২০১৯, ১৫:৩০আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৫:৫০
image

বৈশাখের তীব্র গরমে ঘরে তৈরি দই থাকতে পারে আপনার খাবার মেন্যুতে। দই দিয়ে বানিয়ে ফেলতে পারেন বিভিন্ন রেসিপিও। জেনে নিন খুব সহজে কীভাবে ঘরে বানাবেন মিষ্টি দই।

মিষ্টি দই বানিয়ে ফেলুন ঘরেই
উপকরণ
গরুর দুধ- ৩ কাপ
ফুলক্রিম গুঁড়া দুধ- আধা কাপ
চিনি- স্বাদ মতো
টক দই- ৪ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
তরল দুধের সঙ্গে গুঁড়া দুধ মিশিয়ে জ্বাল দিন। অন্য একটি হাঁড়িতে ক্যারামেল তৈরি করে নিন। এজন্য ১ টেবিল চামচ পানির সঙ্গে ২ টেবিল চামচ চিনি দিয়ে দিন। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে তৈরি করে নিন ক্যারামেল। ক্যারামেলে রঙ চলে আসলে দুধ দিয়ে দিন। ভালো করে নেড়ে নিন। চুলার আঁচ কমিয়ে দেবেন। বলক উঠে গেলে স্বাদ মতো চিনি দিন। কয়েকটি বলক উঠলে নামিয়ে খানিকটা ঠাণ্ডা করুন। আঙুল ডুবানোর মতো গরম থাকা অবস্থায় টক দই দিয়ে দিন। ভালো করে ফেটে নিন দুধ ও দই। মাটির হাঁড়িতে ঢেলে নিন দুধের মিশ্রণ। চাইলে প্লাস্টিকের পাত্রেও বসাতে পারেন দই। ফয়েল পেপার দিয়ে ঢেকে দিন হাঁড়ি। ৫ থেকে ৬ ঘণ্টা একটি নির্দিষ্ট জায়গায় রেখে দিন। খানিকটা গরম জায়গা হলে ভালো হয়। জমে গেলে ফ্রিজে রেখে দিন দই। পরিবেশন করুন ঠাণ্ডা।

রেসিপি ও ছবি: রাবিয়া’স হাউজ 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
সমালোচকদের কড়া জবাব ফিফা সভাপতির
সমালোচকদের কড়া জবাব ফিফা সভাপতির
পুরনো স্বৈরাচারী কায়দায়ই ফিরে যাচ্ছে সরকার: নাহিদ ইসলাম
পুরনো স্বৈরাচারী কায়দায়ই ফিরে যাচ্ছে সরকার: নাহিদ ইসলাম
এমপিওভুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান
এমপিওভুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’