এই গরমে পোড়া ত্বকের যত্ন

লাইফস্টাইল ডেস্ক
৩০ এপ্রিল ২০১৯, ১৪:৪৮আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৫:০১

এই গরমে পোড়া ত্বকের যত্ন বাইরে প্রচণ্ড রোদ। গরমে ত্বকের অবস্থা সবচেয়ে খারাপ হয়। সেজন্য পরিচ্ছন্নতা জরুরি। তবে প্রখর রোদে স্বাভাবিক রং হারিয়ে ত্বক কালচে হয়ে যায়। অনেক সময় লাল লাল ছোপও দেখা যায় ত্বকে। এ ধরনের রোদে পোড়া দাগ দূর কর‍তে ঘরে বসেই বানিয়ে নিতে পারেন বিভিন্ন ফেসপ্যাক। জেনে নিন কীভাবে দূর করবেন ত্বকের রোদে পোড়া দাগ- 

আলু

আলু স্লাইস করে কেটে ত্বকে ঘষুন ১৫ মিনিট। আরও ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। আলু পেস্ট করেও ত্বকে লাগিয়ে রাখতে পারেন।

হলুদ ও লেবু

হলুদ গুঁড়ার সঙ্গে লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। দূর হবে রোদে পোড়া দাগ।

তরমুজ

তরমুজের টুকরা ফিরে রেখে ঠাণ্ডা করুন। বাইরে থেকে ফিরে ত্বকে ঘষে নিন ঠাণ্ডা তরমুজ। কমে যাবে রোদে পোড়া দাগ।

লেবু ও গোলাপজল

৫ টেবিল চামচ গোলাপজলের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মেশান। দ্রবণটি ত্বকে লাগিয়ে রাখুন রাতে ঘুমাতে যাওয়ার আগে। পরদিন সকালে ধুয়ে ফেলুন।

বেসন, দুধ ও লেবু

১ টেবিল চামচ বেসনের সঙ্গে ২ চা চামচ দুধ মেশান। কয়েক ফোঁটা লেবুর রস দিন মিশ্রণে। মিশ্রণটি রোদে পুড়ে যাওয়া ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

টমেটো ও লেবু

একটি টমেটো ব্লেন্ড করে লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। কমে যাবে রোদে পোড়া দাগ।

/এফএএন/
সম্পর্কিত
রূপচর্চায় যে উপাদানগুলো একসঙ্গে মেশালে ত্বকে হতে পারে বিপদ
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি