রেসিপি: ইফতারে দুই স্বাদের লাচ্ছি

লাইফস্টাইল ডেস্ক
১১ মে ২০১৯, ১৬:১৫আপডেট : ১১ মে ২০১৯, ১৬:২৬
image

প্রচণ্ড গরমের এই সময়ে ইফতারে ঠাণ্ডা লাচ্ছি পরিবেশন করতে পারেন। জেনে নিন কীভাবে দুই স্বাদের লাচ্ছি বানিয়ে ফেলবেন ঝটপট।

ব্যানানা রোজ লাচ্ছি
ব্যানানা রোজ লাচ্ছি
ব্লেন্ডারে আধা কাপ টক দই নিন। জ্বাল করে ঠাণ্ডা করে রাখা আধা কাপ দুধ নিন। ২ চা চামচ চিনি দিন। ১ টেবিল চামচ রোজ সিরাপ বা রূহ আফজা ও অর্ধেকটি কলা দিয়ে সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। দুধ ঠাণ্ডা না হলে বরফের টুকরা দিয়ে ব্লেন্ড করুন। গ্লাসে ঢেলে পরিবেশন করুন ব্যানানা রোজ লাচ্ছি।

চকোলেট লাচ্ছি
চকোলেট লাচ্ছি
ব্লেন্ডারে আধা কাপ টক দই ও আধা কাপ তরল দুধ নিন। ১ টেবিল চামচ কোকো পাউডার, ৩ টেবিল চামচ চিনি ও ১ টেবিল চামচ গলানো চকোলেট বা নসিলা দিন। সব একসঙ্গে ব্লেন্ড করে পরিবেশন করুন ইফতারে।   

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘এমন আচরণ শিশুরা করে’, ট্রাম্পকে নিয়ে কেন নতুন প্রশ্ন মনোরোগ বিশেষজ্ঞের?
‘এমন আচরণ শিশুরা করে’, ট্রাম্পকে নিয়ে কেন নতুন প্রশ্ন মনোরোগ বিশেষজ্ঞের?
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
আর্জেন্টিনার হয়ে শেষবার, মেসির ১০ নম্বর জার্সিতে বিশেষ চমক
আর্জেন্টিনার হয়ে শেষবার, মেসির ১০ নম্বর জার্সিতে বিশেষ চমক
অস্বাভাবিক লেনদেন, দুই সাবেক বড় কর্মকর্তার ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
অস্বাভাবিক লেনদেন, দুই সাবেক বড় কর্মকর্তার ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার