তুলতুলে ফুলকো পরোটা

লাইফস্টাইল ডেস্ক
১০ জুলাই ২০১৯, ১৯:১৪আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৯:১৭

দিনে দুইবেলা যারা রুটি ধরেছেন, তারাও মাঝে মাঝে ডায়েট ব্রেক করে মুচমুচে পরোটা ভেজে খান। পরোটা পছন্দ করেন না এমন লোক বোধহয় নেই। পরোটাপ্রেমীরা জেনে নিন তুলতুলে বসনিয়ান পরোটার রেসিপি... তুলতুলে ফুলকো পরোটা

উপকরণ:

ময়দা- আড়াই কাপ

চিনি- ১ চা চামচ

লবণ- স্বাদ মতো

তেল- ২ টেবিল চামচ

ডিম- ১টি

তরল দুধ- ১ কাপ

ইস্ট- ২ চা চামচ

তেল- ভাজার জন্য

পদ্ধতি:

প্রথমে কুসুম গরম দুধে চিনি এবং ইস্ট মিশিয়ে ৫ মিনিট রেখে দিন। এরপর একটি বাটিতে ডিম ফেটা ও বাকি সব উপাদান একসঙ্গে মিশিয়ে নিন। এখন ইস্ট গোলা দুধ অল্প অল্প মিশ্রণে ঢেলে নরম তুলতুলে খামির বানিয়ে এক ঘণ্টা ঢেকে রাখুন। এক ঘন্টা পর খামির ফুলে দ্বিগুণ হয়ে যাবে।

এরপর পাতলা রুটি বেলে তাতে তেল লাগিয়ে সামান্য ময়দা ছিটায় চার ভাজ বা গোল রোল বানিয়ে হালকা পাতলা পরোটা বেলে নিন। এবার পরোটা ডুবে যায় এমন তেল দিয়ে গরম করুন। পর্যাপ্ত গরম হলে পরোটা ছেড়ে দিয়ে দু’পাশ লাল করে ভেজে তুলে নিন। পরোটা ছেঁকে নিয়ে টিস্যু পেপারের ওপর রাখুন যেন অতিরিক্ত তেল টেনে নেয়।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
অগোছালো থাকাটাই নাকি ট্রেন্ড! সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘কাইন্ডা চিক’
অগোছালো থাকাটাই নাকি ট্রেন্ড! সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘কাইন্ডা চিক’
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল