রেসিপি: ঝটপট মুরগির কোরমা (ভিডিও)

ফাতেমা আবেদীন
০৭ আগস্ট ২০১৯, ১৭:২০আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৭:৫৭
image

কোরবানির ঈদে যদিও গরু এবং খাসির মাংসই বেশি রান্না হবে, তারপরেও পোলাওয়ের সঙ্গে মুরগির কোরমা তো চাই-ই। কীভাবে ঝটপট মজাদার কোরমা রান্না করে ফেলবেন দেখে নিন।

উপকরণ
তেল- আধা কাপ 
পেঁয়াজ কুচি- আধা কাপ 
তেজ-পাতা দুটি
এলাচ- ৪টি
লবঙ্গ- ২টি
দারচিনি- ২টুকরো
আলু- ২টি (চার টুকরো করা)
আদা-রসুন পেস্ট- ২ চা চামচ
মুরগি- ৫০০ গ্রাম
জিরা গুঁড়া- ১ চা চামচ
লবণ প্রায়- ১ চা চামচ
গরম দুধ- ১ কাপ
কাঁচামরিচ- ৪টি
কিসমিস ও আলু বোখারা- ইচ্ছামতো
চিনি- আধা চামচ
ঘি- ১ চা চামচ
প্রস্তুত প্রণালি
প্রথমে চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে গরম করে নিন। গরম তেলে পেঁয়াজ বেরেস্তা করুন।  তেজপাতা, দারচিনি এলাচ, লবঙ্গ ও আলু দিয়ে ভাজতে থাকুন। ভাজা হয়ে আসলে আদা-রসুন পেস্ট দিন, এরপর মুরগি ছেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিন। এসময় জিরার গুঁড়া ও লবণ দিন, ভাজা ভাজা হয়ে আসলে দুধ দিয়ে দিন। দুধ ফুটে মাংস ও আলু সেদ্ধ হয়ে আসলে কাঁচামরিচ, কিসমিস, আলু বোখারা দিন। বেশ কিছুক্ষণ দমে রাখুন। নামানোর আগে চিনি ও ঘি দিয়ে নামিয়ে নিন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌকায় ভাসতে ভাসতে পেয়ারার দেশে
নৌকায় ভাসতে ভাসতে পেয়ারার দেশে
নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিস আলমের গাড়িবহরে হামলা
নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিস আলমের গাড়িবহরে হামলা
টনপ্রতি ১০ ডলার কমে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া
টনপ্রতি ১০ ডলার কমে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া
গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার বিশেষ আদালতে
গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার বিশেষ আদালতে
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?