সহজ উপায়ে তিতা ছাড়া তালের রস বের করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
২৩ আগস্ট ২০১৯, ১৭:৪০আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৭:৫২
image

তালের পিঠা খেতে খুবই সুস্বাদু। পিঠা ছাড়াও পায়েস, পুডিং কিংবা কেক বানিয়ে ফেলা যায় তালের রস দিয়ে। তবে অবশ্যই রস বের করার সময় তালের তিতা অংশ দূর করে ফেলুন যেন খাবারের স্বাদ নষ্ট না হয়ে যায়। জেনে নিন খুব সহজ একটি উপায়ে কীভাবে তালের রস বের। বছরজুড়ে সংরক্ষণ করার পদ্ধতিও জেনে নিন। 

সহজ উপায়ে তিতা ছাড়া তালের রস বের করবেন যেভাবে
একটি পাকা তাল হ্যামার বা হাতুড়ির সাহায্যে আঘাত করে নিন। এতে চামড়া ছাড়ানো সহজ হবে। চামড়া ছাড়িয়ে আঁটি আলাদা করুন। ধারালো কাঁচি দিয়ে অল্প অল্প করে আঁটি থেকে আঁশ কেটে নিন। একটি স্টিলের চালনির উপর কেটে রাখা আঁশ ও আধা কাপ পানি দিন। ঘষে ঘষে রস বের করুন। রস বের হয়ে গেলে সব আঁশ একসঙ্গে করে আরও ১/৪ কাপ পানি দিন। আবারও ঘষে ঘষে রস বের করুন। আঁটিগুলোও চালনিতে ঘষে রস বের করে নিন। একটি পাতলা সুতি কাপড়ে রস ঢেলে মুখ বেঁধে ঝুলিয়ে দিন উঁচু কোথাও। ঘণ্টা দুয়েক রেখে দিন। কাপড় থেকে চুইয়ে পড়া পানির সঙ্গে বেরিয়ে যাবে তালের তিতা অংশ।
চাইলে তালের রস সংরক্ষণ করতে পারেন বছরজুড়ে। একটি মুখবন্ধ বাটিতে রস ডিপ ফ্রিজে রেখে দিন তালের রস। যখন ইচ্ছে বের করে বানিয়ে খান পিঠা কিংবা পায়েস।

ছবি: ফারজানা পাটওয়ারি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
ভ্রমণের আগে অনলাইন রিভিউ কতটা বিশ্বাস করবেন
ভ্রমণের আগে অনলাইন রিভিউ কতটা বিশ্বাস করবেন
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি