শাড়ির যত্ন-আত্তি

লাইফস্টাইল ডেস্ক
৩১ আগস্ট ২০১৯, ১৪:০৫আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১৬:০৭

আবহাওয়াটা ভীষণ প্রতিকূল, এই খটখটে ঘাম ঝরানো গরম আবার এই ঝুম বৃষ্টি। এমন পরিস্থিতিতে আপনার নিজের যত্নের পাশাপাশি পোশাকের যত্নটা ভীষণ দরকার। আর বাঙালি নারীর অন্যতম প্রিয় পোশাক শাড়ির যত্ন আরও বেশি দরকার। ১৩ হাত কাপড়ের এই পোশাকের যতনের আবদার একটু বেশিই। জেনে নিন এমন স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় শাড়ি কেমন করে যত্নে থাকবে... শাড়ির যত্ন-আত্তি

১) বাইরে যদি বেশি ঘেমে-নেয়ে থাকেন তাহলে অবশ্যই পরনের শাড়িটি ধুয়ে দিন, ড্রাই ওয়াশ করা লাগবে এমন উপাদানের শাড়ি হলে আপাতত মেলে দিন ফ্যানের বাতাসের নিচে, পরদিন অবশ্যই মনে করে লন্ড্রিতে পাঠাবেন।

২) বছরে একবার কোনো অনুষ্ঠানে-আয়োজনে পরা হয় এমন কিছু শাড়ি সবারই আছে, সেসব শাড়িতে প্রতিমাসেই একবার করে ন্যাপথলিন বা কর্পুর দিয়ে রাখতে হবে।

৩) ঝলমলে রোদের দিনে আলমারিতে বন্দি শাড়িগুলো মেলে রোদে দিন।

৪) সুতি শাড়ি আয়রন করা ছাড়া একদমই আলমারিতে তুলবেন না।

৫) সিল্কের শাড়ির মধ্যে ন্যাপথলিন বল রাখবেন না। এতে শাড়িতে ন্যাপথলিনের গন্ধ বসে যেতে পারে। এর পরিবর্তে দারুচিনি বা লবঙ্গ ব্যবহার করা যেতে পারে।

৬)সিল্কের শাড়ি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন, আলমারিতে ভাজ করে রাখবেন না।

৭) জামদানি শাড়ি রোল করে রাখুন নতুবা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। বছরে একবার কাটা করতে ভুলবেন না।

ছবি- সাজ্জাদ হোসেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল রোলার চালিয়ে গুঁড়িয়ে দিলেন শুভেন্দু
৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল রোলার চালিয়ে গুঁড়িয়ে দিলেন শুভেন্দু
ঢাকা দক্ষিণ সিটিতে ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান
ঢাকা দক্ষিণ সিটিতে ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত