মজবুত চুলের জন্য বেসন

লাইফস্টাইল ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩০
image

কেবল ত্বকের যত্নেই নয়, বেসন ব্যবহার করতে পারেন চুলের যত্নেও। নিয়মিত বেসনের হেয়ার প্যাক ব্যবহার করলে চুল হবে মজবুত এবং ঝলমলে। বন্ধ হবে চুল পড়াও। খুশকি দূর করে প্রাকৃতিক উপায়ে চুল পরিষ্কার রাখতেও বেসন বেশ কার্যকর। জেনে নিন বেসনের বিভিন্ন হেয়ার প্যাক কীভাবে তৈরি করবেন জেনে নিন।

বেসন
বেসন ও টক দই
বেসনের সঙ্গে টক দই মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মাথার ত্বকে চুলকানি থাকলে হলুদ মিশিয়ে নিন সামান্য। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মিশ্রণটি লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। দইয়ে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভালো ব্যাকটেরিয়া যা চুলের গোড়া পরিষ্কার করে। এছাড়া শ্যাম্পু এবং কন্ডিশনারের বিকল্প  হিসাবে ব্যবহার করতে পারেন এই হেয়ার প্যাক। এটি চুল দ্রুত বৃদ্ধিতেও সাহায্য করবে।
বেসন ও টক দই বেসন ও অলিভ অয়েল
বেসনের সঙ্গে পরিমাণ মতো অলিভ অয়েল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। চুলের গোড়ায় লাগিয়ে রাখুন এই পেস্ট। শুকিয়ে যাওয়ার আগেই ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। চুল লম্বা এবং মজবুত করতে সাহায্য করবে এই হেয়ার প্যাক।
বেসন ও কাঠবাদাম
বেসন ও কাঠবাদাম গুঁড়া একসাথে মিশিয়ে নিন। লেবুর রস ও মধু মিশিয়ে বানিয়ে নিন পেস্ট। মিশ্রণটি চুলে আধা ঘণ্টা লাগিয়ে রাখুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন এই হেয়ার প্যাক। চুল কালো ও ঝলমলে হবে।

তথ্য: এনডিটিভি 

/এনএ/
সম্পর্কিত
ভারী মেকআপ নয়, যে ফিটনেস মন্ত্রে অপরূপ সাই পল্লবী
ত্বকের জেল্লা ধরে রাখতে ঘরেই বানান ভিটামিন-সি ফেস মাস্ক
বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় ত্বকের যত্ন নেবেন যেভাবে
সর্বশেষ খবর
অভিবাসন ব্যবস্থাপনা এখন জাতীয় নিরাপত্তার অংশ: প্রতিরক্ষা উপদেষ্টা
অভিবাসন ব্যবস্থাপনা এখন জাতীয় নিরাপত্তার অংশ: প্রতিরক্ষা উপদেষ্টা
খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে
খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে
তনু হত্যা মামলার আসামি সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
তনু হত্যা মামলার আসামি সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
স্বর্ণ খাতকে বৈধ ও জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ
স্বর্ণ খাতকে বৈধ ও জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ
সর্বাধিক পঠিত
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে