রেসিপি: আমড়ার জেলি

লাইফস্টাইল ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১০
image

স্বাদে ভিন্নতা আনতে টক-মিষ্টি আমড়ার জেলি খেতে পারেন পাউরুটির সঙ্গে। শিশুরাও পছন্দ করবে এই জেলি। ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় আমড়ার জেলি। জেনে নিন রেসিপি ও সংরক্ষণ পদ্ধতি।

রেসিপি: আমড়ার জেলি
উপকরণ
আমড়া- আধা কেজি
চিনি- পৌনে এক কাপ  
সবুজ ফুড কালার- ২ ফোঁটা (ঐচ্ছিক)
লেবুর রস- ১ চা চামচ
ভিনেগার- ১ চা চামচ
প্রস্তুত প্রণালি
প্যানে ৩ কাপ পানি গরম করুন। আমড়ার খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে পানিতে দিয়ে ঢেকে দিন। মাঝে কয়েকবার নেড়ে দেবেন। আমড়া সেদ্ধ হয়ে গেলে পানিসহ নামিয়ে ছেঁকে নিন। পানি আলাদা করে মেপে রেখে দেবেন। দেড় কাপ পানির জন্য পৌনে এক কাপ চিনির প্রয়োজন হবে।
প্যান চুলায় বসিয়ে দিন। আমরা ছেঁকে রাখা টক পানি ও চিনি দিয়ে দিন। ফুড কালার দিয়ে নেড়ে নিন। মিশ্রণটি ঘন হয়ে আসা পর্যন্ত জ্বাল করুন। অনবরত নাড়তে হবে। লেবুর রস ও ভিনেগার দিয়ে আরও একটি বলক তুলে নিন।
জেলির ঘনত্ব ঠিক আছে কিনা বোঝার জন্য একটি বাটিতে পানি নিন। এক ফোঁটা মিশ্রণ দিয়ে দিন পানিতে। যদি সেটি জমে থাকে। তবে বুঝবেন জেলি তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে কাচের বয়ামে ঢেলে নিন। মুখ বন্ধ করবেন না। ৫ থেকে ৬ ঘণ্টা রেখে দিন জমে যাওয়ার জন্য। জমে গেলে মুখবন্ধ করে রেখে দিন। ৬ মাস পর্যন্ত ফ্রিজে ভালো থাকবে আমড়ার জেলি। ফ্রিজের বাইরে রাখতে চাইলে ২ মাস পর্যন্ত রাখতে পারবেন।      

রেসিপি ও ছবি: ফারজানা পাটওয়ারি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী পারফরম্যান্সের পুরস্কার, প্রথমবার শীর্ষে স্টার্ক
বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী পারফরম্যান্সের পুরস্কার, প্রথমবার শীর্ষে স্টার্ক
‘বিএনপির দলীয় লোকদের সুবিধা দেওয়ার জন্যই সিটি নির্বাচন আয়োজনে গড়িমসি’ 
‘বিএনপির দলীয় লোকদের সুবিধা দেওয়ার জন্যই সিটি নির্বাচন আয়োজনে গড়িমসি’ 
‘বিশ্বের সেরা’ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, কী আছে এটিতে?
‘বিশ্বের সেরা’ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, কী আছে এটিতে?
ভারত সিরিজ নিয়ে ধোঁয়াশার মাঝেই আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত!
ভারত সিরিজ নিয়ে ধোঁয়াশার মাঝেই আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত!
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য