রেসিপি: চুলায় তৈরি প্লেইন কেক

লাইফস্টাইল ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৬
image

ওভেনের পাশাপাশি মজাদার প্লেইন কেক বানিয়ে ফেলতে পারেন চুলায়। নরম ও সুস্বাদু এই কেক পছন্দ করবে শিশুরাও।

রেসিপি: চুলায় তৈরি প্লেইন কেক
উপকরণ

ময়দা- পৌনে ১ কাপ
বেকিং পাউডার- ১ চা চামচ
ডিম- ৩টি  
চিনি- স্বাদ মতো
লবণ- ১/৪ চা চামচ
সয়াবিন তেল- ১/৩ কাপ
তরল দুধ- ৩ টেবিল চামচ
ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ
রেসিপি: চুলায় তৈরি প্লেইন কেক প্রস্তুত প্রণালি
ময়দা ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে রেখে দিন। আরেকটি পাত্রে ডিম ফেটে নিন। ইলেকট্রিক বিটার দিয়ে ফেটালে ভালো হয়। ফেনা উঠে গেলে চিনি মিশিয়ে নিন অল্প অল্প করে। লবণ, সয়াবিন তেল ও দুধ মেশান। ভ্যানিলা এসেন্স মিশিয়ে আগে থেকে তৈরি করে রাখা ময়দার মিশ্রণ অল্প অল্প করে মিশিয়ে নিন। কেক তৈরির ছাঁচে সামান্য তেল ব্রাশ করে ভেতরে বাটার পেপার বসিয়ে নিন। কেকের ব্যাটার দিয়ে দিন ছাঁচে। চুলায় একটি ডিপ প্যান ১০ মিনিট গরম করে রাখুন মৃদু আঁচে। ভেতরে স্ট্যান্ড বসিয়ে উপরে কেকের ছাঁচ বসিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান। ঢাকনায় কোনও ছিদ্র থাকলে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিন। ৩০ থেকে ৩৫ মিনিট একদম কম আঁচে রেখে দিন।  
চাইলে ওভেনেও বানিয়ে ফেলতে পারেন কেক। ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৩০ থেকে ৩৫ মিনিট বেক করে নিন।  

রেসিপি ও ছবি: ফারজানা পাটওয়ারি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ কেমন থাকবে আবহাওয়া
আজ কেমন থাকবে আবহাওয়া
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে