রেসিপি: মজাদার মাটন কষা

লাইফস্টাইল ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩০
image

সাদা ভাত, রুটি, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে মাটন কষা খেতে খুবই সুস্বাদু। সহজ এই রান্নাটি কীভাবে করবেন জেনে নিন। 

রেসিপি: মজাদার মাটন কষা
উপকরণ
খাসির মাংস- ১ কেজি (হাড় ও চর্বিসহ)
টক দই- কোয়ার্টার কাপ ও ১ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
তেল- ১ কাপ
পেঁয়াজ কুচি- দেড় কাপ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
ভাজা জিরার গুঁড়া– ১ চা চামচ
মাংস ম্যারিনেটের উপকরণ  
খোসাসহ পেঁপে বাটা- ১ টেবিল চামচ  
হলুদের গুঁড়া- ২ চা চামচ
মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
ধনিয়া গুঁড়া- ২ চা চামচ
ভাজা জিরার গুঁড়া- ১ টেবিল চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
তেজপাতা- ১টি
দারুচিনি- ১ টুকরা
কালো এলাচ- ১টি
সবুজ এলাচ- ৪টি
লবঙ্গ- ৫টি
গোলমরিচ- ১০/১২টি
পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ
প্রস্তুত প্রণালি
মাংস ধুয়ে পরিষ্কার করে নিন। কোয়ার্টার কাপ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ লবণ মিশিয়ে নিন। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মাংস ভিজিয়ে রাখুন এই মিশ্রণে। ১ ঘণ্টা পর মাংস নিংড়ে উঠিয়ে নরমাল পানি দিয়ে ধুয়ে নিন। বাটিতে মাংস নিয়ে ম্যারিনেটের সব উপকরণ দিয়ে মেখে নিন। ১ ঘণ্টার জন্য ঢেকে রেখে দিন।
হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা করে ভাজুন। ১ টেবিল চামচ আদা বাটা ও ১ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিন। নেড়েচেড়ে মসলা মাখা মাংস দিয়ে দিন। মিডিয়াম আঁচে ১০ মিনিট নাড়ুন। ঢাকনা দিয়ে ঢেকে দিন ৩০ থেকে ৪০ মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে। ঢাকনা উঠিয়ে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিন। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম।     

রেসিপি ও ছবি: সেলিনা রহমান 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা, কমেছে আয়-ব্যয়ের ব্যবধান
রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা, কমেছে আয়-ব্যয়ের ব্যবধান
নেতানিয়াহুকে ‘খুনি উন্মাদ’ বললেন মার্ক রুফালো
নেতানিয়াহুকে ‘খুনি উন্মাদ’ বললেন মার্ক রুফালো
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন করার অঙ্গীকার
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন করার অঙ্গীকার
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
সর্বাধিক পঠিত
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
নায়িকা স্নিগ্ধাকে মারধর: আত্মসমর্পণ করে আশিয়ান চেয়ারম্যান নজরুলের জামিন
নায়িকা স্নিগ্ধাকে মারধর: আত্মসমর্পণ করে আশিয়ান চেয়ারম্যান নজরুলের জামিন