পাঁচতারকা হোটেলে স্ট্রিট ফুডের পসরা

লাইফস্টাইল ডেস্ক
০৭ অক্টোবর ২০১৯, ১৮:৪৫ আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৯:০০
image

স্ট্রিট ফুড বলতে আমাদের চোখে ভেসে ওঠে রাস্তার পাশে ভ্রাম্যমাণ ভ্যান বা দোকানের নানান পদের মসলাদার খাবার। তবে স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশে বিভিন্ন দেশের স্ট্রিট ফুডের স্বাদ একসাথে উপভোগের সুযোগ পেলে কেমন হয়? ভোজনসরিকদের এই সুযোগ করে দিতেই পাঁচ তারকা হোটেল ‘ফোর পয়েন্টস বাই শেরাটন’ আয়োজন করেছে ‘স্ট্রিট ফুড মার্কেট ফেস্টিভ্যাল।’ আজ ৭ অক্টোবর (সোমবার) এক সংবাদ সম্মেলনে এ উৎসব সম্পর্কে জানানো হয়। ফেস্টিভ্যালটি আগামীকাল ৮ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অতিথিরা উপভোগ করতে পারবেন এই আয়োজন।  

পাঁচতারকা হোটেলে স্ট্রিট ফুডের পসরা
এই উৎসবে গ্রাহকের পছন্দ মতো খাবার সরাসরি তার সামনে তৈরি করে দেওয়া হবে। আমেরিকান, ইতালীয়, মেক্সিকান, জাপানি, চীনা, থাই ও ভারতীয় খাবার মিলিয়ে মোট ৬০ পদেরও বেশি খাবার পরিবেশন করা হবে। খাবারগুলো বিশেষ ভাবে তৈরি করবেন ব্রাজিল থেকে আগত শেফ কাইকি।

পাঁচতারকা হোটেলে স্ট্রিট ফুডের পসরা
ব্যুরিতস, ট্যাকোবার, রিসতো, সিজুয়ান ল্যাম্ব, স্যামন, চিকেন, টুনা, স্কুইডসহ নানা খাবারের ব্যবস্থা থাকবে এই উৎসবে। সঙ্গে আরও থাকবে মজাদার ডেজার্ট স্টেশন। এসব কিছু পাওয়া যাবে ৪ হাজার ৫০০ টাকায়। নির্দিষ্ট কিছু কার্ডে থাকছে বাই ওয়ান গেট ওয়ান সুবিধা। আগত ব্যক্তিদের মধ্যে একজন সৌভাগ্যবান পাবেন চায়না অথবা হংকং এর ফ্রি রিটার্ন এয়ার টিকিট।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি
বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি
জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই: এপ্রিলেই শুরু হচ্ছে কর্মী নিয়োগ
জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই: এপ্রিলেই শুরু হচ্ছে কর্মী নিয়োগ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন