রেসিপি: বেগুনের টক-মিষ্টি আচার

লাইফস্টাইল ডেস্ক
১১ অক্টোবর ২০১৯, ১৩:১৫আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৪:৩৭
image

বিয়েবাড়িতে পোলাওয়ের সঙ্গে পরিবেশন করা হয় টক-মিষ্টি স্বাদের মজাদার বেগুনের আচার। এই আচার বানিয়ে ফেলতে পারেন বাসায়ই। জেনে নিন কীভাবে বানাবেন। 

বেগুনের আচার
বেগুন মাখানোর উপকরণ
বেগুন- আধা কেজি
হলুদ গুঁড়া- আধা চা চামচ
মরিচ গুঁড়া- আধা চা চামচ
লবণ- আধা চা চামচ  
আচার কষানোর উপকরণ
সরিষার তেল- আধা কাপ
শুকনা মরিচ- ৪টি
তেজপাতা- ২টি
পাঁচফোড়ন- দেড় চা চামচ
সরিষা বাটা- ১ টেবিল চামচ
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
মরিচের গুঁড়া- ১ চা চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
জিরা গুঁড়া- আধা চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
তেঁতুলের ক্বাথ- ৩ টেবিল চামচ
আখের গুড়- ৬ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
বেগুন বড় টুকরা করে কেটে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চামচ লবণ দিয়ে মেখে নিন। গরম তেলে বেগুনের টুকরা হালকা বাদামি করে ভেজে নিন। প্যানের সয়াবিন তেল সরিয়ে সরিষার তেল দিন। শুকনা মরিচ, পাঁচফোড়ন ও তেজপাতা দিয়ে নেড়েচেড়ে নিন। সুগন্ধ বের হওয়া শুরু করলে সরিষা বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে নাড়তে থাকুন। এবার গুঁড়া মসলা ও তেঁতুলের ক্বাথ দিয়ে দিন। আখের গুড় বা চিনি দিয়ে নেড়ে মিশিয়ে নিন। ভেজে রাখা বেগুন দিয়ে দিন মসলায়। ৪ থেকে ৫ মিনিট নাড়ুন। 

রেসিপি ও ছবি: ফারজানা পাটওয়ারি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, ভোগান্তিতে স্বজনরা
কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, ভোগান্তিতে স্বজনরা
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক  গ্রেফতার
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
ইরান সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
ইরান সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন