ঘন চুল চাই?

লাইফস্টাইল ডেস্ক
০৩ নভেম্বর ২০১৯, ১৩:২৫আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৪:১৪
image

ঘন ও ঝলমলে চুল চাই আমরা সবাই। এজন্য ঘরোয়া পরিচর্যার বিকল্প নেই। চুল পড়া বন্ধ করার পাশাপাশি নতুন চুল গজাতে ব্যবহার করতে পারেন ঘরে তৈরি হেয়ার প্যাক। এগুলো চুলের দ্রুত বৃদ্ধিতেও কার্যকর।  

ক্যাস্টর অয়েল

  • আমলকী থেঁতো করে নারকেল তেলে ভিজিয়ে রাখুন। দুইদিন মিশ্রণটি কড়া রোদে রেখে ছেঁকে নিন। তেল ম্যাসাজ করুন চুলের গোড়ায়। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।
  • মেথি পর্যাপ্ত পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন বেটে একটি ডিম ও ১ চা চামচ নারকেল তেল মিশিয়ে চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • নারকেল তেল সামান্য গরম করে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। তোয়ালে গরম পানিতে ডুবিয়ে নিংড়ে নিন। গরম তোয়ালে চুলে জড়িয়ে রাখুন ২০ মিনিট। মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে প্রাকৃতিক কন্ডিশনার ব্যবহার করুন।
  • ক্যাস্টর অয়েলের সঙ্গে সমপরিমাণ অলিভ অয়েল ও ২টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। সারারাত রেখে পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • পেঁয়াজের রস সরাসরি লাগান চুলের গোড়ায়। ঝাঁঝালো গন্ধ দূর করতে পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। ১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • একটি ডিম ফেটিয়ে ২ চা চামচ নারকেল তেল ও অর্ধেকটি লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে ৪০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

তথ্য: স্টাইল ক্রেজ 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
নিষিদ্ধের দুই দশকেও থামেনি পলিথিনের দাপট
নিষিদ্ধের দুই দশকেও থামেনি পলিথিনের দাপট
যে কারণে নতুন নামে পরিচিতি পাচ্ছে বিশ্বকাপের ভেন্যু 
যে কারণে নতুন নামে পরিচিতি পাচ্ছে বিশ্বকাপের ভেন্যু 
তাপপ্রবাহে শিশুদের সুরক্ষায় যা করবেন
তাপপ্রবাহে শিশুদের সুরক্ষায় যা করবেন
স্মার্টফোন গরম হয়ে গেলে কী করবেন
স্মার্টফোন গরম হয়ে গেলে কী করবেন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি