গ্রামীণ ইউনিক্লোর শীতের সংগ্রহ এখন বাজারে

লাইফস্টাইল ডেস্ক
১৪ নভেম্বর ২০১৯, ১৮:২৯ আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৮:৩০

গ্রামীণ ইউনিক্লোর শীতের সংগ্রহ এখন বাজারে শীত আসছে বলে জানান দিচ্ছে বাতাস। এসময় শীতের আরামদায়ক ও গরম পোশাক নিয়ে এসেছে দেশের খ্যাতনামা ক্যাজুয়াল পোশাক সরবরাহকারী জাপানের ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো। দৈনন্দিন জীবনে পোশাক ব্যবহারকে আরো সহজ ও আরামদায়ক করতে, সুনির্দিষ্ট চিন্তাধারায় তৈরি এসকল শীতের পোশাকে প্রাধান্য পেয়েছে সরলতা, গুণগত মান এবং দীর্ঘস্থায়ীত্ব।

এবছর শীত কালেকশনে রয়েছে আকর্ষণীয় সব আউটার, সোয়েটার, নিট, শার্ট, প্যান্টসহ আরও অনেক আইটেম। শীতের কালেকশনে গ্রামীণ ইউনিক্লো প্রতিনিয়ত নতুন নতুন পোশাক নিয়ে আসলেও এবার ভোক্তাদের জন্য গতানুগতিক ট্রেন্ড ভেংগে বিশ্বব্যাপী চলমান ধারার নতুন পোশাক এনেছে জনপ্রিয় এই ব্রান্ডটি। পোশাকের বেলায় ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব।

গ্রামীণ ইউনিক্লোর শীতের সংগ্রহ এখন বাজারে ছেলে এবং মেয়েদের পোশাকের বৈশিষ্ট্যের তারতম্যকে নিখুঁতভাবে প্রাধান্য দিয়ে এবারের শীতের ছেলে এবং মেয়েদের পোশাকে আনা হয়েছে বৈচিত্র্য। পোশাকে ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক রং। দম্পতিদের জন্য কিছু পোশাকে ছেলে ও মেয়েদের জন্য রাখা হয়েছে একই ডিজাইন ও রং।

শীতের কালেকশনে ছেলে পোশাক ৯৯০ থেকে ২৪৯০ টাকায় এবং মেয়েদের পোশাক ১১৯০ থেকে ২৯৯০ টাকায় একযোগে গ্রামীণ ইউনিক্লোর সব কয়টি আউটলেটে পাওয়া যাবে। অনলাইনে কেনাকাটার সুযোগও রয়েছে। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু
পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
চিকিৎসকের অবহেলায় স্ত্রীর মৃত্যু, ‘মামলা করবেন না’ শর্তে টাকা নেন স্বামী
চিকিৎসকের অবহেলায় স্ত্রীর মৃত্যু, ‘মামলা করবেন না’ শর্তে টাকা নেন স্বামী
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান