রেসিপি: তুলতুলে রসমালাই

লাইফস্টাইল ডেস্ক
১৯ নভেম্বর ২০১৯, ১৩:১৮ আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৪:০৩
image

ঘরেই বানিয়ে ফেলতে পারেন দোকানের মতো তুলতুলে রসমালাই। খুব সহজেই ঝামেলাহীন উপায়ে এটি বানানো যায়। জেনে নিন রেসিপি।

রেসিপি: তুলতুলে রসমালাই
ছানা তৈরির উপকরণ
দুধ- ১ লিটার
লেবুর রস- ২ টেবিল চামচ
পানি- ১ কাপ
চিনির সিরা তৈরির উপকরণ
পানি- ৮ কাপ
চিনি- দেড় কাপ
অন্যান্য উপকরণ
দুধ- ১ লিটার
চিনি- ১/৪ কাপ
এলাচ গুঁড়া- আধা চা চামচ
জাফরান দুধ- ২ টেবিল চামচ
পেস্তা বাদাম- ৭টি (কুচি)
আমন্ড- ৫টি (কুচি)
প্রস্তুত প্রণালি
প্রথমেই ছানা তৈরির জন্য ১ লিটার চুলায় বসিয়ে দিন। ফুটে উঠলে লেবুর রস দিয়ে নাড়ুন। ছানা তৈরি হলে নামিয়ে পাতলা কাপড়ে ছেঁকে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। কাপড়টি ভালো করে নিংড়ে বাড়তি পানি বের করুন। ১০ মিনিট মথে নিন ছানা। অল্প অল্প করে ছানা হাতে নিয়ে মিষ্টির আকৃতি তৈরি করে একটি ছড়ানো প্লেটে রাখুন।
সিরা তৈরি জন্য প্যানে চিনি ও পানি নিয়ে চুলায় দিন। ১০ মিনিট ফুটিয়ে মিষ্টিগুলো দিয়ে দিন সিরায়। প্যান ঢেকে ১৫ মিনিট রাখুন চুলায়। এরমধ্যেই ফুলে উঠবে মিষ্টিগুলো। সিরা থেকে মিষ্টি তুলে নিন। চেপে চেপে ভেতরের বাড়তি পানি বের করে নেবেন।
আরেকটি প্যানে ১ লিটার দুধ জ্বাল দিয়ে অর্ধেক করে নিন। দুধের সর প্যান থেকে আঁচড়ে দুধের মধ্যে দিয়ে নাড়তে থাকুন। চিনি, এলাচ গুঁড়া ও জাফরান দুধ দিয়ে দিন। ঘন হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করুন। মিষ্টি ডুবিয়ে দিন দুধে। পরিবেশন করার আগে বাদাম কুচি ছড়িয়ে দিন।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলীয় কাজে অংশ নেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার
দলীয় কাজে অংশ নেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার
৩১ দিনেই তদন্ত শেষ, অপ্রতিম হত্যায় চার আসামির মধ্যে দুইজন কিশোর
৩১ দিনেই তদন্ত শেষ, অপ্রতিম হত্যায় চার আসামির মধ্যে দুইজন কিশোর
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’: অচল পুরো তাইওয়ান
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’: অচল পুরো তাইওয়ান
জুলাই আন্দোলনে আহত দাবি করে মামলা, তদন্তে উঠে এলো সড়ক দুর্ঘটনার তথ্য
জুলাই আন্দোলনে আহত দাবি করে মামলা, তদন্তে উঠে এলো সড়ক দুর্ঘটনার তথ্য
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান