দাগহীন উজ্জ্বল ত্বকের জন্য ৫ উপাদান

আনিকা আলম
১৯ নভেম্বর ২০১৯, ১৫:৩৬আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৫:৪৩
image

ব্রণের দাগ কিংবা মেছতার দাগের পাশাপাশি ত্বকের রোদে পুড়ে যাওয়া কালচে দাগ দূর করতে চাইলে ঘরোয়া উপাদানের উপর ভরসা আপনাকে রাখতেই হবে। জেনে নিন দাগহীন ত্বকের জন্য ৫ উপাদান কীভাবে ব্যবহার করবেন।

দাগহীন উজ্জ্বল ত্বকের জন্য ৫ উপাদান
লেবু
লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড যা প্রাকৃতিকভাবে ব্লিচ করে ত্বক। লেবুর রসে তুলা ভিজিয়ে সরাসরি লাগান ত্বকে। তবে আপনার ত্বক সংবেদনশীল হলে পানি মিশিয়ে নিন লেবুর রসের সঙ্গে। চাইলে লেবুর রসের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে নিতে পারেন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে দাগ দূর হয়ে যাবে ধীরে ধীরে।  
হলুদ
১ চা চামচ করে হলুদ গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
আলু
মেছতার দাগ দূর করতে আলু বেশ কার্যকর। আলুতে রয়েছে ক্যাটেকোলেজ নামক এক ধরনের উৎসেচক, যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। আলুর খোসা ছাড়িয়ে একটু মোটা করে স্লাইস করে নিন। একটি স্লাইসের উপর কয়েক ফোঁটা পানি দিয়ে তা ত্বকে ঘষুন। ৫ থেকে ১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা
মিউসিলোজোস পলিস্যাকারাইড নামক এক উপাদান রয়েছে অ্যালোভেরায়, জা ত্বকের দাগ দূর করতে পারে। এছাড়া এটি ত্বকে জমে থাকা মৃত কোষ দূর করে। রাতে ঘুমানোর আগে ত্বকে ম্যাসাজ করুন অ্যালোভেরা জেল। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
চন্দন
ব্রণের দাগ দূর করতে ব্যবহার করুন চন্দন। ২ টেবিল চামচ চন্দন গুঁড়া খানিকটা গোলাপজলের সঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। আধ ঘন্টা ত্বকে রেখে ধুয়ে ফেলুন।

/এনএ/
সম্পর্কিত
উজ্জ্বল ও আর্দ্র ত্বকের জন্য কৃতি শ্যাননের সকালের রূপচর্চা
মুখের মেছতা কমছে না? রোজের কোন অভ্যাসগুলো বাড়িয়ে দিচ্ছে দাগ
বর্ষায় ত্বকের ভাঁজে সাদা বা কালো দাগ? খাবারে রাখুন এই দুই পানীয়
সর্বশেষ খবর
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
অগোছালো থাকাটাই নাকি ট্রেন্ড! সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘কাইন্ডা চিক’
অগোছালো থাকাটাই নাকি ট্রেন্ড! সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘কাইন্ডা চিক’
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো মন্ত্রণালয়
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল