বারিধারায় আসবাবের নতুন শো রুম

লাইফস্টাইল ডেস্ক
১৯ নভেম্বর ২০১৯, ১৮:০০আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৮:১৩
image

স্মার্ট ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠান ইশো তাদের প্রথম শো রুম উদ্বোধন করেছে। রাজধানীর বারিধারায় নতুন এই শো রুমের পথচলা শুরু হয় সম্প্রতি। মূলত প্রতিষ্ঠানটি ২০১৭ সাল থেকে অনলাইনে তাদের স্মার্ট ফার্নিচারগুলো বিক্রয় করে আসছিল।

বারিধারায় আসবাবের নতুন শো রুম
৮ তলা শো রুমটির প্রতিটি ফ্লোরে রয়েছে অফিস ও বাসার নানা ডিজাইনের কর্নার। একজন ক্রেতা নিজের বাসা বা অফিস যেভাবে সাজাতে চান, ঠিক সেভাবেই ফার্নিচার সাজানো অবস্থায় দেখে নিতে পারবেন এখান থেকে। ইশোর সংগ্রহে রয়েছে লিভিং রুম, ডাইনিং রুম, বেড রুম এবং অফিস রুমের সব সংগ্রহ। ঘরের সীমাবদ্ধ জায়গার মধ্যে কীভাবে ফার্নিচার সাজালে তা জায়গার সঠিক ব্যবহার হবে এবং সুন্দর হবে, সেই ব্যবস্থাও ক্রেতাদের করে দেয় ইশোর অভিজ্ঞ আর্কিটেক্টরা। এখানে ক্রেতারা ৩৫০ থেকে ১ লাখ ৭ হাজার টাকার মধ্যে ফার্নিচার কিনতে পারবেন।

বারিধারায় আসবাবের নতুন শো রুম

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেকো ইশো গ্রুপের চেয়ারম্যান শাহিদ হোসেন এবং ডেকো ইশো গ্রুপের পরিচালক ও ইশোর প্রতিষ্ঠাতা রাইয়ানা হোসেন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ডেকো ইশো গ্রুপের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় রাইয়ানা হোসেন বলেন, ‘ইশো সবসময় ফার্নিচারের ডিজাইনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে। আমরা দীর্ঘদিন যাবৎ নান্দনিক ডিজাইনের সব ফার্নিচার নিয়ে অনলাইনভিত্তিক ব্যবসা কার্যক্রম পরিচালনা করেছি আমাদের প্রাথমিক পদক্ষেপ হিসেবে। অনলাইনে গ্রাহকপ্রিয়তা এবং গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে আমরা নতুন করে অফলাইন শো রুম চালু করা হয়েছে।’

এইচএন/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গা প্রত্যাবাসনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি: তথ্য উপদেষ্টা
রোহিঙ্গা প্রত্যাবাসনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি: তথ্য উপদেষ্টা
যে জাদুঘরে পৃথিবীকে বারবার নতুন করে আবিষ্কার করা যায়
যে জাদুঘরে পৃথিবীকে বারবার নতুন করে আবিষ্কার করা যায়
‘নতুন পে স্কেল মানেই সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ হবে এমন নয়’
‘নতুন পে স্কেল মানেই সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ হবে এমন নয়’
পর্যটন অর্থনীতি-৬: বিশ্বের সফল দেশগুলো আমাদের কী শিক্ষা দেয় 
পর্যটন অর্থনীতি-৬: বিশ্বের সফল দেশগুলো আমাদের কী শিক্ষা দেয় 
সর্বাধিক পঠিত
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন