সিটি ব্যাংকে হোয়াইট ক্যানারি ক্যাফের উদ্বোধন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ নভেম্বর ২০১৯, ০৪:৫০আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০৪:৫২

রাজধানীর গুলশানে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে হোয়াইট ক্যানারি ক্যাফের তৃতীয় শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) ক্যাফেটির তৃতীয় শাখা উদ্বোধন করেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার।

রাজধানীর গুলশানে সিটি ব্যংকের প্রধান কার্যালয়ে হোয়াইট ক্যানারি ক্যাফের তৃতীয় শাখা উদ্বোধন করা হয়েছে

দ্য হোয়াইট ক্যানারি ক্যাফে একটি অত্যাধুনিক এবং আর্ন্তজাতিক মানের ‘কফি অ্যান্ড ব্রাঞ্চ শপ’ হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রভিত্তিক খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্বেল স্ল্যাব ক্রিমারির সঙ্গে যৌথ অংশীদারিত্বে বাংলাদেশে মার্বেল স্ল্যাব ক্রিমারি এবং হোয়াইট ক্যানারি ক্যাফের ব্যবসায় পরিচালনা করছে শান্তা মাল্টিভার্স লিমিটেড।

সিটি ব্যাংকের গ্রাহকেরা ব্যাংকের প্রধান কার্যালয়ে রেস্তোরাঁটিতে ১৫ শতাংশ মূল্য ছাড়ের পাশাপাশি সার্ভিস চার্জমুক্ত সেবা পাবেন। রেস্তোরাঁটির অন্য শাখাগুলোতেও সিটি ব্যংকের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারে ১৫ শতাংশ মূল্য ছাড় পাওয়া যাবে।

উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, শান্তা মাল্টিভার্সের ব্যবস্থাপনা পরিচালক মাইশা খন্দকার, আইএফসি কনসালটেন্ট সিহান নাসের ভুঁইয়া, শান্তা হোল্ডিংসের চিফ ফাইনান্সিয়াল অফিসার আনিসুল হক সহ সিটি ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

উদ্বোধন শেষে প্রথম ১০০ গ্রাহকদের মার্বেল স্ল্যাব ক্রিমারির পণ্যে ৫০ শতাংশ ছাড়ের কুপন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেসি!
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেসি!
লেহ যাওয়ার পথে কেন এক রাত জিসপায় থাকেন পর্যটকরা?
লেহ যাওয়ার পথে কেন এক রাত জিসপায় থাকেন পর্যটকরা?
তারেক রহমানের নেতৃত্বে আমরা পদ্মা ব্যারেজ তৈরির পথে এগিয়ে যাচ্ছি: পানিসম্পদমন্ত্রী 
তারেক রহমানের নেতৃত্বে আমরা পদ্মা ব্যারেজ তৈরির পথে এগিয়ে যাচ্ছি: পানিসম্পদমন্ত্রী 
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন