তরুণদের অনুপ্রাণিত করার লক্ষ্যে পাবলিক স্পিকিং সেশন অনুষ্ঠিত

লাইফস্টাইল ডেস্ক
২১ নভেম্বর ২০১৯, ১৫:১৫আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৫:৩১
image

তরুণ সমাজকে অনুপ্রাণিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল পাবলিক স্পিকিং সেশন ‘রাইজ এবাভ অল।’ অনুষ্ঠানটিতে হোস্ট হিসেবে ছিলেন দেশের অন্যতম কর্পোরেট ট্রেইনার গোলাম সামদানি। আয়োজনে উপস্থিত ছিলেন  শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, টিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ হিল রাকিব, অভিনেতা আরেফিন শুভ, ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ, সুরকার ও সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, ইগলুর গ্রুপ সিইও কামরুল হাসান, আইপিডিসির এমডি এবং সিইও মমিনুল ইসলাম, অভিনেত্রী নুসরাত ফারিয়া, চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূন, সুরকার প্রিতম হাসান, এসবিকে টেক ভেনচারসের চেয়ারম্যান এবং সিইও সোনিয়া বশির কবির।

তরুণদের অনুপ্রাণিত করার লক্ষ্যে পাবলিক স্পিকিং সেশন অনুষ্ঠিত
অতিথিরা কীভাবে তাদের ব্যক্তি লক্ষ্যকে জয় করেছেন, জয় করেছেন সব বাধা বিপত্তি, নিজেকে কীভাবে মেলে ধরতে হয় এবং স্রোতের প্রতিকূলে শক্ত অবস্থান তৈরিতে কী কী করতে হয়েছে- সেসব অভিজ্ঞতা তুলে ধরেন উপস্থিত সবার সামনে। অনুষ্ঠানের শুরুতে গোলাম সামদানি বলেন, ‘পৃথিবীতে প্রতি ০.৫৮ সেকেন্ডে ৮১০০০০০০ বার অনুসন্ধান হয় কেবল মাত্র উদ্যোক্তা শব্দটি।’

বক্তব্য রাখছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তার বক্তব্যে বলেন, ‘লক্ষ্যের একাগ্রতা এবং সততা প্রত্যেকটি মানুষের জীবনের জন্যে অপরিসীম গুরুত্বপূর্ণ।’ পরবর্তীতে বক্তব্য রাখেন টিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ হিল রাকিব। তিনি বলেন, ‘সন্তুষ্টি সুখ থেকে আসে এবং নৈতিকতা হলো সাফল্যের মূল চাবিকাঠি।’ আইপিডিসির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও বলেন, ‘আপনি যেখানে ছেড়ে দিলেন, সেখানেই থেমে গেলেন। যখন লেগে থেকে চেষ্টা করে যান, তখন সফলতা সহজ হয়ে যায়।’
প্রসিদ্ধ কিংবদন্তী ব্যবসায়ী আবদুল মোনেমকে তার স্বীকৃতি স্বরূপ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে ‘রাইজ এবাভ অল ২০১৯’ এর সমাপ্তি ঘোষণা করা হয়। এবারের স্পন্সর হিসেবে ছিল টুয়েলভ ক্লদিং। ইভেন্টটি পাওয়ার্ড বাই মাস্টার কার্ড এবং কো-স্পন্সর হিসেবে ছিল স্বপ্ন ও ইগলু। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ যেসব উদ্যোগ নিচ্ছে সরকার
আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ যেসব উদ্যোগ নিচ্ছে সরকার
জলাবদ্ধতায় ডোবা চট্টগ্রামের রেললাইন ৫ ফুট উঁচু করার নির্দেশ
জলাবদ্ধতায় ডোবা চট্টগ্রামের রেললাইন ৫ ফুট উঁচু করার নির্দেশ
বিশ্বকাপ জয়ের দৌড়ে কে এগিয়ে, এআইয়ের ভবিষ্যদ্বাণী যা বলছে
বিশ্বকাপ জয়ের দৌড়ে কে এগিয়ে, এআইয়ের ভবিষ্যদ্বাণী যা বলছে
বিশ্বকাপের ফাইনালে স্পেন, ফ্রান্সের বিদায়
বিশ্বকাপের ফাইনালে স্পেন, ফ্রান্সের বিদায়
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার পঞ্চপদী খিচুড়ি
পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার পঞ্চপদী খিচুড়ি