জেনে রাখা চাই যেসব টিপস

মেহনাজ বিনতে ওয়াহিদ
২১ নভেম্বর ২০১৯, ১৭:২৬ আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৭:২৬
image

রান্নার ঝক্কি কমাতে জানা থাকা চাই ছোটখাট অথচ প্রয়োজনীয় কিছু টিপস। জেনে নিন এমন কিছু সহজ কুকিং টিপস।

জেনে রাখা চাই যেসব টিপস

  • ভাত রান্না করার সময় একটু সাদা তেল মিশিয়ে নিন। ভাত ঝরঝরে হবে।
  • লেবু এক ঘণ্টা গরম পানিতে ডুবিয়ে রাখুন। রস বেশি হবে।
  • নরম তুলতুলে রুটি বা পরোটা বানাতে চান? আটা বা ময়দা মাখার সময় পানির সঙ্গে সামান্য গরম দুধ দিয়ে মেখে আধঘণ্টা রেখে দিন।
  • রান্নায় লবণ বেশি হয়ে গেলে কয়েক টুকরা আলু ছেড়ে দিন। অতিরিক্ত লবণ টেনে নেবে।
  • পেঁয়াজ কাটার আগে মিনিট দশেক পানিতে ভিজিয়ে রেখে দিন। কাটার সময় চোখ জ্বালা করবে না।
  • সবজি রান্না করার পর প্রায়ই রঙ নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে রান্নার একেবারে শেষের দিকে লবণ দিলে সবজির রঙ বজায় থাকবে।
  • চাল বেশিদিন কৌটোর মধ্যে থাকলে পোকা ধরে যায়। বিশেষ করে বর্ষাকালে পোকার উপদ্রব আরও বেড়ে যায়। চালের কৌটোর মধ্যে কয়েকটা শুকনা মরিচ ও একটা ছোট্ট কাপড়ে বিট লবণ বেঁধে রেখে দিলে সহজে পোকা ধরবে না। 
  • গরু অথবা খাসির মাংস তাড়াতাড়ি সেদ্ধ করতে চাইলে প্রেশার কুকারে খোসাসমেত এক টুকরো পেঁপে দিন। তাড়াতাড়ি সেদ্ধ হবে।
  • চিনির কৌটোয় কয়েকটি লবঙ্গ রেখে দিন। পিঁপড়া আসবে না।
  • ডিম সেদ্ধ করার সময় পানিতে অল্প পরিমাণ লবণ দিয়ে দিন। দেখবেন খুব সহজে খোসা ছাড়িয়ে ফেলতে পারছেন।
  • নারকেল কুরিয়ে মুখবন্ধ বাটিতে ফ্রিজে রেখে দিলে সেটা বেশ কিছুদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
  • রান্নায় হলুদ বেশি হয়ে গেলে খুন্তি আগুনে পুড়িয়ে তা দিয়ে তরকারি নেড়ে নিন। হলুদের গন্ধ দূর হবে।
  • সকালে ডাল রান্না করতে চাইলে তা আগের দিন রাতেই ভিজিয়ে রাখুন। এতে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হবে।
  • রান্নায় দই দিলে অনেকসময় তা দানা দানা হয়ে যায়। দই ভালো করে ফেটিয়ে যোগ করলে এমন হবে না।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন
জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
‘আলো আসবেই’ গ্রুপের জ্যোতিকা জ্যোতির শোবিজে যাত্রা শুরু যেভাবে
‘আলো আসবেই’ গ্রুপের জ্যোতিকা জ্যোতির শোবিজে যাত্রা শুরু যেভাবে
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক