ঘরেই করুন ফ্রুট ফেসিয়াল

মেহনাজ বিনতে ওয়াহিদ
২৯ নভেম্বর ২০১৯, ১৫:১৫আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৫:২২
image

সুস্থতার জন্য তাজা ফলের রস পান করতে বলেন বিশেষজ্ঞরা। জানেন কি, রূপচর্চাতেও ফলের জুড়ি মেলা ভার? ফলে থাকা প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল ত্বক উজ্জ্বল রাখে ও বলিরেখা দূর করে। জেনে নিন ঘরেই ফ্রুট ফেসিয়াল করবেন কীভাবে।

ঘরেই করুন ফ্রুট ফেসিয়াল
কলা
একটি পাকা কলা চটকে নিন। ১ টেবিল চামচ মধু ও সামান্য লেবুরর রস মেশান। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য এই প্যাক কার্যকর।
পাকা পেঁপে
আধা কাপ পাকা পেঁপে চটকে নিন। একটি ডিমের সাদা অংশ ফেটিয়ে নিন। দুই উপকরণ একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করতে ত্বক হবে টানটান।
পেয়ারা
আধা কাপ পেয়ারা পেস্ট করে নিন। ১ টেবিল চামচ ওটমিল পাউডার ও ১ টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন পেয়ারার ফেসপ্যাক। ত্বক হবে উজ্জ্বল ও কোমল।
ডালিম
ডালিমের দানা ব্লেন্ড করে নিন। ১ টেবিল চামচ গ্রিন টি লিকার মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বকের রুক্ষরতা দূর হবে।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
পার্লার ছাড়াই ফিরুক পায়ের কোমলতা
মুখের রোদে পোড়া ভাব কমাতে কাজে লাগতে পারে ইয়োগার্ট
মলিন ত্বকে প্রাণ ফেরাতে ৫ ফেসপ্যাক
সর্বশেষ খবর
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০৩, মামলা ৪৭
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০৩, মামলা ৪৭
মরিনহোর রেফারি বিতর্কে সিমিওনের কড়া বার্তা
মরিনহোর রেফারি বিতর্কে সিমিওনের কড়া বার্তা
হুথি হামলার পর ইরান-যুক্তরাষ্ট্রের নতুন করে পাল্টাপাল্টি হুমকি
হুথি হামলার পর ইরান-যুক্তরাষ্ট্রের নতুন করে পাল্টাপাল্টি হুমকি
রাতের আঁধারে তেলের দাম বৃদ্ধি, ক্ষুব্ধ খেলাফত মজলিস
রাতের আঁধারে তেলের দাম বৃদ্ধি, ক্ষুব্ধ খেলাফত মজলিস
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?