চলছে পার্বত্য মেলা

সুবর্ণ আসসাইফ
০৬ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৬ আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৪:৪০
image

শিল্পকলা একাডেমিতে প্রবেশ করার আগেই কানে ভেসে এলো ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষার মিষ্টি সুর। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ জুড়ে স্টলে স্টলে দেখা মিলছে পাহাড়ের ফলফলাদি, খাবার ও পোশাক। যেন সমতলে একখণ্ড পাহাড়! এমন চমৎকার আবহ নিয়েই শিল্পকলা একাডেমিতে চলছে চার দিনব্যাপী ‘পার্বত্য মেলা।’

চলছে পার্বত্য মেলা
পার্বত্য এলাকার মানুষের জীবন-সংস্কৃতি, পোশাক-পরিচ্ছদ, ইতিহাস-ঐতিহ্য সমতলের মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজন করেছে এই মেলার। ৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ৪ পার্বত্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। এসময় তিনি বলেন, ‘পার্বত্য এলাকার মানুষ যেন দেশের অগ্রগতির সঙ্গে সমানতালে চলতে পারে সে লক্ষ্যে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার।’

চলছে পার্বত্য মেলা
কৃষি, খাদ্যপণ্য, হস্তশিল্প থেকে শুরু করে নিজস্ব কায়দায় বানানো পাহাড়ি খাবারের সমাহার দিয়ে সাজানো হয়েছে মেলার শতাধিক স্টল। পাহাড়িদের পাশাপাশি ভিড় করছেন বাঙালিরা। সব মিলিয়ে পাহাড়ি-বাঙালি মিলনমেলায় পরিণত হয়েছে শিল্পকলা একাডেমি।
মেলা ঘুরে দেখা মিললো বাহারি সব পাহাড়ি পিঠার। স্বাদ নেওয়া যাবে কলাপাতায় মোড়ানো বিভিন্ন ধানের তৈরি বিশেষ এক ধরনের পিঠা, কাঁকড়া ফ্রাইসহ হরেক রকমের খাবারের। আছে পাহাড়ি কাঁচা হলুদ, কফি, লাল, কালো ও সাদা বিন্নি চাল। দেখা মিলছে নাম জানা-অজানা সব জুম ফলের। মেলা প্রাঙ্গণে পাহাড়ি-বাঙালি উভয়ের আকর্ষণ পাহাড়ি পোশাকে। পোশাকের মধ্যে লুঙ্গি-গামছা থেকে শুরু করে বিছানার চাদর, গায়ের চাদর, ফতুয়া, থামি রয়েছে। রয়েছে বাঁশ ও বেতের তৈরি সব আসবাবপত্র, চেয়ার, ফুলদানি। হাঁসুলি, ঝুমকা, চোকার, নানা ধরনের মালা, ব্রেসলেটসহ রয়েছে নজরকাড়া সব পাহাড়ি অলংকার।

চলছে পার্বত্য মেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুটন্ত চাকমা বলেন, ‘মেলায় আমাদের পাহাড়ের সব সংস্কৃতি তুলে ধরা হয়েছে। বাঙালিরা আমাদের সংস্কৃতি-ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারছে। এতে পাহাড়ি-বাঙালির সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পাবে।’
ধানমন্ডি থেকে মেলায় আসা রিদওয়ান দিপ্ত বলেন, ‘পাহাড়ের মানুষদের সাথে আমাদের সংস্কৃতির পার্থক্য আছে। মেলায় এসে পাহাড়িদের  খাবার, সংস্কৃতি, কৃষ্টির সাথে পরিচিত হতে পারছি।’ 
ব্র্যাক স্টলের সুনন্দা চাকমা বলেন, ‘আমাদের স্টলে চাকমাদের পোশাক পাওয়া যাচ্ছে। পাহাড়িরা তো আসছেই, বাঙালিরাও পোশাক দেখছে-কিনছে।’

চলছে পার্বত্য মেলা
মেলার ৪ দিনই রয়েছে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে পাহাড়ি গান-নৃত্য পরিবেশন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে পাহাড়ি শিল্পীরা। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতারকৃতদের বিষয়ে যা জানালো এসআরবি
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতারকৃতদের বিষয়ে যা জানালো এসআরবি
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক