রেসিপি: কুড়মুড়ে পালং পাকোড়া

লাইফস্টাইল ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৯, ১৬:০০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৬:২৫
image

শীতের আমেজ এখন প্রকৃতিজুড়ে। এমন শীত শীত সন্ধ্যায় ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন মচমচে পালং পাকোড়া। খুব সহজে বানিয়ে ফেলা যায় এটি। জেনে নিন রেসিপি।

রেসিপি: কুড়মুড়ে পালং পাকোড়া
উপকরণ
পালং শাক- ১ মুঠো
বেসন- ১ কাপ
মরিচ গুঁড়া- স্বাদ মতো
হলুদের গুঁড়া- ১/৪ চা চামচ
জিরার গুঁড়া- আধা চা চামচ
কাঁচামরিচ- স্বাদ মতো
ধনেপাতা কুচি- ১/৪ কাপ
রসুন কুচি- ২ চা চামচ
চালের গুঁড়া- ২ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
তেল- ভাজার জন্য
প্রস্তুত প্রণালি
শাক ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে টুকরো করে নিন। একদম ছোট কুচি করার দরকার নেই। বেসন ভেজে নিন শুকনো তাওয়ায়। কয়েক মিনিট ভেজে ঠাণ্ডা করুন। এতে পাকোড়ার ভেতরে তেল ঢুকবে না। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো মিশ্রণ তৈরি করুন। ডুবো তেলে ছোট ছোট করে ভেজে তুলুন মচমচে পাকোড়া। পরিবেশন করুন টমেটো সস বা পুদিনা চাটনির সঙ্গে।

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টাইন আলভারেজকে পাচ্ছে না বার্সেলোনা 
আর্জেন্টাইন আলভারেজকে পাচ্ছে না বার্সেলোনা 
‘র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা চলবে’ 
‘র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা চলবে’ 
বুলিং নয়, বন্ধুত্বই হোক স্কুলের ভাষা
বুলিং নয়, বন্ধুত্বই হোক স্কুলের ভাষা
ক্যানসার চিকিৎসায় নতুন ভ্যাকসিনে আশার আলো
ক্যানসার চিকিৎসায় নতুন ভ্যাকসিনে আশার আলো
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা