রেসিপি: বিটরুটের স্যুপ

লাইফস্টাইল ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৩ আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৫
image

দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি খেতেও দারুণ মজা। বলছি বিটরুটের স্যুপের কথা। ঠাণ্ডা ঠাণ্ডা আবহাওয়ায় পরিবেশন করতে পারেন স্বাস্থ্যকর এই স্যুপ। জেনে নিন রেসিপি।

রেসিপি: বিটরুটের স্যুপ
উপকরণ

মাখন- ১ চা চামচ
তেজপাতা- ১টি
রসুন- ২ কোয়া
পেঁয়াজ- ২টি (অর্ধেক করে কাটা)
আদা- ১ ইঞ্চি
বিটরুট- দেড় কাপ (কিউব করে কাটা)
গাজর- ১টি (কিউব করে কাটা)
টমেটো- ১টি (কুচি)
লবণ- স্বাদ মতো
গোলমরিচ গুঁড়া- সামান্য
পুদিনা পাতা কুচি- সাজানোর জন্য
ক্রিম- সাজানোর জন্য
প্রস্তুত প্রণালি
প্রেসার কুকারে মাখন ও তেজপাতা দিয়ে নাড়তে থাকুন। সুগন্ধ বের হলে রসুন, আদা ও পেঁয়াজ দিয়ে নাড়ুন। রঙ সামান্য বদলে আসলে গাজর, বিটরুট, টমেটো ও লবণ দিয়ে ২ মিনিট নাড়ুন। ২ কাপ পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিন। ৩ থেকে ৪টি সিটি ওঠার পর নামিয়ে পানি ছেঁকে নিন। পানি আলাদা করে রেখে দিন। সবজিগুলো ঠাণ্ডা হলে প্রেসার কুকারে ব্লেন্ড করে নিন মসৃণভাবে। এবার চুলায় কড়াই চাপিয়ে ব্লেন্ড করা বিটের পেস্ট ও আলাদা করে রেখে দেওয়া পানি দিয়ে নেড়ে নিন। যতটুকু ঘন খেতে চান ততটুকু ঘন হলে গোলমরিচ গুঁড়া দিয়ে নেড়ে নামান চুলা থেকে। পুদিনা পাতা ও ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গা গণহত্যা মামলা: ১৯ নভেম্বর রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত
রোহিঙ্গা গণহত্যা মামলা: ১৯ নভেম্বর রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত
নিষিদ্ধ বইয়েই তৈরি আস্ত এক পারথেনন মন্দির!
নিষিদ্ধ বইয়েই তৈরি আস্ত এক পারথেনন মন্দির!
বিকাশে লেনদেনের কথা বলে টাকা চুরি, হাতেনাতে ধরা দুই পাকিস্তানি
বিকাশে লেনদেনের কথা বলে টাকা চুরি, হাতেনাতে ধরা দুই পাকিস্তানি
সমুদ্রের ধারে অন্য এক বাংলাদেশ, কোথায় এই শাহপরীর দ্বীপ?
সমুদ্রের ধারে অন্য এক বাংলাদেশ, কোথায় এই শাহপরীর দ্বীপ?
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ