সালেক খোকনের আদিবাসী পুরাণ

সাহিত্য ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৪

সালেক খোকনের আদিবাসী পুরাণ একুশে গ্রন্থমেলায় জাগৃতি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে সালেক খোকনের ‘আদিবাসী পুরাণ।’ এটি তার আদিবাসীবিষয়ক নবম গ্রন্থ। আদিবাসী সমাজে প্রচলিত রয়েছে অসংখ্য রূপকথা, পুরাকথা, মিথ, উপকথা ও লোকগাথা। তাদের বিশ্বাসের ওই গদ্যগুলো যেমন অভিনব তেমনি বিস্ময়করও। যুগে যুগে তা প্রচলিত হয়ে আসছে আদিবাসীদের মুখে মুখে। যা সমৃদ্ধ করেছে আদিবাসী সাহিত্যকেও।
এ গ্রন্থে লেখক নিরন্তর গবেষণা ও আদিবাসী গ্রাম ঘুরে ঘুরে তুলে এনেছেন কড়া, সাওতাঁল, ওরাওঁ, মাহালি, তুরি, পাহান, গারো, ম্রো, মণিপুরী, হাজং, চাকমা, ত্রিপুরা, মারমা, পাহাড়িয়া প্রভৃতি আদিবাসী সমাজে প্রচলিত পুরাণ বা পুরাকথাগুলো। পাশাপাশি গ্রন্থটিতে সরলগদ্যে তুলে ধরা হয়েছে তাদের আচার, উৎসব, যুদ্ধ-সংগ্রাম, অধিকারের লড়াই ও টিকে থাকার সংগ্রামের কাহিনিগুলো।
‘আদিবাসী পুরাণ’ গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা। ১৫৮পৃষ্ঠার এ গ্রন্থটির মূল্য ২২০ টাকা। লেখক মনে করেন, যে কোনো পাঠকের জন্য এই গ্রন্থটি একটি অনন্য গ্রন্থ। গবেষণাসাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন। 

সম্পর্কিত
ট্রাম্প কি রাশিয়ার ‘অ্যাসেট’? লুক হার্ডিংয়ের নতুন বইয়ে চাঞ্চল্যকর প্রশ্ন
পুরাণ, স্মৃতি ও ক্ষতের ভেতর জন্ম নেয় ‘সে এক ফলের ঘ্রাণ’
অন্ধকারের ভেতর আলো 'জানালাবিহীন ঘর'
সর্বশেষ খবর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
১৯৩৮টি আইফোন ও ৪০ ল্যাপটপসহ হোটেল থেকে ছয় চীনা নাগরিক গ্রেফতার
১৯৩৮টি আইফোন ও ৪০ ল্যাপটপসহ হোটেল থেকে ছয় চীনা নাগরিক গ্রেফতার
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ