পেন বাংলাদেশের নতুন সভাপতি সৈয়দ মনজুরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৭, ২১:৫৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ২৩:৫২

পেন বাংলাদেশের আগে মেয়াদের সভাপতি ফরিদা বেগমসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা লেখক ও সাহিত্যিক, ব্লগার ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখা ‘পেন বাংলাদেশে’র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সহ-সভাপতি পদে ৬২ ভোট পেয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজিৎ ঘোষ, ৬১ ভোট পেয়ে ড. আহমেদ রেজা ও ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মালেকা ফেরদৌসি। সংগঠনের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন। রবিবার  সংগঠনটির  বার্ষিক সাধারণ সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ১৫ সদস্যের নতুন কমিটি নির্বাচিত হয়। ২০১৮-২০২০ মেয়াদের জন্য নতুন এই কমিটি গঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফেরদৌসি মাহমুদ ও লাভলি বাশার, কোষাধ্যক্ষ পদে আনিস মুহাম্মদ, প্রচার ও দফতর সম্পাদক পদে শাকিরা পারভীন এবং গ্রন্থাগার সম্পাদক পদে হামিম কামরুল হক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ফল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার আসাদ মান্নান এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- পারভেজ হোসেন (প্রাপ্ত ভোট ৭৫), শামীম রেজা (৭৫ ভোট), রিফাত মুনিম (৬৯ ভোট), জাহিদ সোহাগ (৬৮ ভোট) ও জাহানারা পারভীন (৬২ ভোট)।
নির্বাচনের ফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ড. সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘ পেনে এটিই আমার প্রথম ও শেষ নির্বাচন। আমি তরুণ প্রজন্মের জন্য পেনকে একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। অন্যরা যেন সুযোগ পায়, সম্মিলিতভাবে সেই কাজ করব।’
নির্বাচনের ফল ঘোষণার পর বক্তব্য রাখছেন নবনির্বাচিত সভাপতি রবিবার বিকাল থেকে পেন বাংলাদেশের নতুন কমিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাত ৯টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আসাদ মান্নান। এসময় নির্বাচন কমিশনার কথাশিল্পী মইনুল আহসান সাবের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান এবং সচিব ও কবি শিহাব শাহরিয়ার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশভাগের পর ১৯৪৮ সালে যাত্রা শুরু করে পেন ইন্টারন্যাশনালের শাখা ‘পাকিস্তান পেন’। ওই সময় এর সভাপতি ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আলী আহসান। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নামকরণ করা হয় ‘পেন বাংলাদেশ’।

/এফএএন/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঁচ মাসেই সরকার পতনের আহ্বান: গণতন্ত্র কী বলে? 
পাঁচ মাসেই সরকার পতনের আহ্বান: গণতন্ত্র কী বলে? 
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ
‘এমন অভ্যর্থনা আমি কখনোই আশা করিনি, আমি এখানে জিততে এসেছি’
‘এমন অভ্যর্থনা আমি কখনোই আশা করিনি, আমি এখানে জিততে এসেছি’
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা