পেন বাংলাদেশের উদ্যোগে 'বিজয়ের কবিতা'

সাহিত্য ডেস্ক
৩০ নভেম্বর ২০১৯, ২০:৩৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২০:৪০

পেন বাংলাদেশের উদ্যোগে 'বিজয়ের কবিতা'

আজ শনিবার সন্ধ্যায় পেন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয়ের কবিতা শীর্ষক এক সাহিত্য অনুষ্ঠান।

পেন বাংলাদেশের সহ-সভাপতি অধ্যাপক আহমেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পেন বাংলাদেশের নির্বাহী সদস্য কবি শামীম রেজা, সদস্য গৌরাঙ্গ মোহান্ত, মুক্তিযোদ্ধা মুহম্মদ নুরুজ্জামান, কবি ও গণমাধ্যম কর্মী কবির হুমায়ূন কথাসাহিত্যিক মোজাফফর হোসেন প্রমুখ। এ সময় বাংলাদেশের গুরুত্বপূর্ণ কবিগণ কবিতা পাঠ করেন। সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তালাত সুলতানা।

কবি শামীম রেজা বলেন, পেন বাংলাদেশ হলো লেখকদের দাঁড়াবার স্থান। অসাম্প্রদায়িক লেখকদের সংগঠন এটি। সাহিত্য চর্চার মাধ্যমে উদার ও মুক্তমনা মানুষ হিসেবে গড়ে তোলার সংগঠন হলো পেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পেন বাংলাদেশের নির্বাহী সদস্য কবি শামীম রেজা

অনুষ্ঠানে পেন বাংলাদেশের সদস্য কবি গৌরাঙ্গ মোহন্ত বলেন, আপনি যখন লিখছেন তখন পৃথিবীর অন্য দেশের লেখকেরা কী লিখেছেন সেটা জানা জরুরী। কারণ তখন নিজের অবস্থান বোঝা যায়। পেন সংগঠনের মাধ্যমে সে সুযোগ রয়েছে।

অনুষ্ঠানটি ধানমন্ডিতে অবস্থিত পেন বাংলাদেশ কার্যালয়ে অনুষ্ঠিত হয়, সঞ্চালনা করেন পেন বাংলাদেশের সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক মুহাম্মদ মহিউদ্দিন।

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০ ঘণ্টা পর সেতুর নিচে ভেসে উঠলো বর্ণার লাশ
৩০ ঘণ্টা পর সেতুর নিচে ভেসে উঠলো বর্ণার লাশ
রাজধানীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক ১
রাজধানীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক ১
প্রতিবেদন প্রচারের পর চ্যানেল ওয়ানে ‘সাইবার হামলার’ অভিযোগ
প্রতিবেদন প্রচারের পর চ্যানেল ওয়ানে ‘সাইবার হামলার’ অভিযোগ
তারেক রহমানের সঙ্গে বিএনপির রংপুর বিভাগের নেতাদের বৈঠক
তারেক রহমানের সঙ্গে বিএনপির রংপুর বিভাগের নেতাদের বৈঠক
সর্বাধিক পঠিত
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি 
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি