পোস্ট অফিস ও অন্যান্য কবিতা

মাসুদুল হক
১২ ডিসেম্বর ২০২০, ১০:১৭আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১০:১৯

পোস্ট অফিস ও অন্যান্য কবিতা পোস্ট অফিস

আমি যেদেশে থাকি

সেখানে কোনো পোস্ট অফিস নেই

কেউ আর চিঠি লেখে না;

পোস্টমাস্টার কেমন হয় তাও জানা নেই

এখানে মানুষগুলো কান আর মুখে আঙুল তুলে

                                                     হাঁটতে থাকে

সমুদ্র‌ই তাদের শেষ যাত্রা হবে জেনে

আমি সৈকতে গিয়ে দাঁড়াই

মানুষগুলো লবণে ভেসে বেড়ায়

তবু শরীরসমুদ্রে কেন এতো লবণ!

কেন এতো কথা কণ্ঠখনিতে!!

কেন এতো ব্যথা বুকের গভীরে!!!

এতো কিছু ভেবে দেখার সময় নেই

শুধু কান আর মুখে

আঙুল তুলে কথা বলাতেই এদেশে আনন্দ!

পোস্টমাস্টার

পোস্টমাস্টার বাড়ি চলে গেছেন

সাইবেরিয়া থেকে আসা চিঠিতে

স্বেত ভাল্লুকের লোম আর খোঁজা হবে না তার

মাংকি টুপি পরে চায়ের কেতলি জ্বেলে

তাতে সমুদ্রের গর্জন শুনতে শুনতে

তিনি আর ভাববে না বোখারা শহরের কথা

আমাদের শহরে আর কোনো পোস্ট অফিস নেই!

রানার

রানার দেখা যাবে না শহরের কোথাও আর

গ্রামের পথে গভীর রাতে

বাতাসের চাদর জড়িয়ে রানার ছুটবে না ভূতের মতো

বিরাণ পাথারে অশ্বক্ষুরের ধূলো উড়িয়ে

রানার আর কোনোদিন কাগজ নিয়ে ছুটবে না

আত্মীয় মেঘের দেশে

এখানে আর কোনো পোস্ট অফিস নেই!

কর্নেল

বাজারে লড়াইয়ের মোরগ নিয়ে বসে থাকতে থাকতে

কর্নেল উঠে দাঁড়ায়

তার মাথার উপর বার্মার মেঘ উড়ে যাচ্ছে...

মেঘের মধ্যে পোস্টমাস্টারের মুখ দেখে

আস্তিনের বুতামে মেসেডোনিয়ার স্মৃতি ধরে

কর্নেল হাত বাড়ায়

আলেকজান্ডারের সেই চিঠির জন্যে

পোস্টমাস্টার জানে আর কোনোদিন চিঠি আসবে না

তাই কার্নেলর চোখে জমে থাকা ধুলোগুলো

মুছে দেয় নীলপালকে!

//জেডএস//
সম্পর্কিত
প্রিয় দশ
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
সর্বশেষ খবর
ঘরেই বিয়েবাড়ির মতো মালাই জর্দা, নেই চাল সেদ্ধ ও সিরার ঝামেলা
ঘরেই বিয়েবাড়ির মতো মালাই জর্দা, নেই চাল সেদ্ধ ও সিরার ঝামেলা
নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলে দুঃসংবাদ 
নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলে দুঃসংবাদ 
শিশুদের খেলনায় ‘বিষ’, কীভাবে চলবে নজরদারি?
শিশুদের খেলনায় ‘বিষ’, কীভাবে চলবে নজরদারি?
সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস
সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ