ইউডায় জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

হাসনাত নাঈম, ইউডা প্রতিনিধি
০২ আগস্ট ২০১৬, ১৯:৩৫আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৯:৫৯
image

জঙ্গিবাদবিরোধী গণস্বাক্ষর ও মানববন্ধন আয়োজিত হয়ে গেল বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)-এ। ১ আগস্ট সকাল ১১টায় ইউডার প্রধান ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে। প্রখর রোদ উপেক্ষা করে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ইউডার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় দেড় হাজার শিক্ষার্থী ধানমণ্ডির ২৭ নম্বর মোড় থেকে সরকারি গ্রাফিক্স আর্ট কলেজ পর্যন্ত রাস্তায় দাড়িয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে। পরে ইউডার ছাত্র সংসদের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী একটি বিশাল র‍্যালি বের করা হয়। মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করে। র‍্যালিটি ধানমণ্ডির বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ইউডার প্রধান ক্যাম্পাসের সামনে এসে শেষ হয়।

জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে ইউডা

জঙ্গিবাদবিরোধী গণস্বাক্ষর ও মানববন্ধন প্রসঙ্গে ইউডার রেজিষ্টার ড. ইফফাত চৌধুরী বলেন, "এটা আসলে একটি প্রতীকী প্রতিবাদ। আমরা আজ বিশ্ববিদ্যালয়ের সকলে মিলে প্রতিবাদ জানাই সন্ত্রাস ও জঙ্গিদের সকল কর্মকাণ্ডের। গত পহেলা জুলাইয়ের নির্মম হত্যাকাণ্ডের মতো ঘটনা যেন আমাদের দেশে আর কখনও না ঘটে।" 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি