ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বিষয়ক সেমিনার

শেখ নোমান পারভেজ
২৯ নভেম্বর ২০১৬, ২০:৫৭ আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ২১:০৩

ব্র্যাক সেমিনার

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল’ ,  ল’ সোসাইটি এবং রোটারি ক্লাব ঢাকা নর্থ-সাউথ এর যৌথ উদ্যোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গত ২৮শে নভেম্বর বুধবার অনুষ্ঠিত হয় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বিষয়ক সচেতনতামূলক সেমিনার। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশল অনুষদের চেয়ারম্যান ডঃ মোঃ শফিকুল ইসলাম, প্রধান অতিথি এর আসনে ছিলেন রোটারি আন্তর্জাতিক-জেলা ৩২৮১ এর জেলা গভর্নর মোহাম্মদ আইয়ুব এবং বিশেষ অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ম্যাথম্যাটিকস অ্যান্ড ন্যাচারাল সাইন্স ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান ডঃ এ. এ. জিয়াউদ্দিন আহমেদ।

সেমিনারের মূল পর্বে প্রধান বক্তা ড. মো. শফিকুল ইসলাম তার প্রেজেন্টেশন এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে পারমাণবিক বিদ্যুৎ শক্তির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন যে, জীবাশ্ম জ্বালানি এবং প্রাকৃতিক গ্যাস একটি দেশের মজুদকৃত সম্পদ হিসেবে থাকা ভালো। উন্নত প্রযুক্তি ব্যাবহার করা গেলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শক্তি হতে পারে যুগোপযোগী সম্পদ। তিনি আরও যোগ করেন যে, আমাদের এত জনসংখ্যার জন্য প্রাকৃতিক জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে, পরিবেশ বান্ধব এবং বর্জ্য নিষ্কাশন ব্যাবস্থা সম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্লান্টের দিকে মনোনিবেশ করা উচিৎ। 

পরিশেষে আরটিএন পিডিজি প্রফেসর জালাল ইউ আহমেদ সেমিনারটি আয়োজনের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয় ল’ সোসাইটিকে  ধন্যবাদ দিয়ে সমাপনী বক্তব্য দেন।

/এফএএন/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ
নায়কের স্ত্রীর পছন্দ না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী
নায়কের স্ত্রীর পছন্দ না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী
তিন গোলের হার দিয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
তিন গোলের হার দিয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
স্বামীকে কালো ও মোটা বলা নিষ্ঠুরতা নয়: হাইকোর্ট
স্বামীকে কালো ও মোটা বলা নিষ্ঠুরতা নয়: হাইকোর্ট
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
গ্যাস সংকটের মধ্যে দুঃসংবাদ, এলএনজি সরবরাহ ব্যাহত
গ্যাস সংকটের মধ্যে দুঃসংবাদ, এলএনজি সরবরাহ ব্যাহত