স্কলাসটিকা স্কুলের ‘ও’ লেভেলের স্নাতকোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত

হাসনাত নাঈম
১৩ জুলাই ২০১৭, ১৪:২৬আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৪:২৯

স্কলাসটিকা স্কুলের ‘ও’ লেভেলের স্নাতকোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত স্কলাসটিকা স্কুলের ‘ও’ লেভেলের স্নাতকোত্তর শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মিরপুরে অবস্থিত স্কলাসটিকা স্কুলের এসটিএম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে এডকম’ র ম্যানেজিং ডিরেক্টর এবং স্কলাসটিকা স্কুলের প্রাক্তন ছাত্র নাজিম ফারহান চৈধুরী উপস্থিত ছিলেন।

এ সময় মাহফুজ আনাম দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,‘তোমরা নিজেরা গড়ে ওঠো, তাহলেই দেশ গড়ে উঠবে। তোমরা একেকজন দেশের জন্য উদাহরণ হয়ে উঠলে দেশে অসংখ্য উদাহরণ তৈরি হবে।’ এছাড়া লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কাজে অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা জগতের রাজ-রাজাদের যেমন মনে রাখি, তেমনি কবি-সাহিত্যিক শিল্পী দার্শনিকদেরও আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি।’

অনুষ্ঠানে সিনিয়র ক্যাম্পাস মিরপুর সেকশনের প্রধান ফারাহ সোফিন আহমেদ গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন,স্কলাসটিকায় স্নাতকরা তাদের এই দীর্ঘ যাত্রায় অনেক কিছু অর্জন করেছেন, যা ভবিষ্যতে তাদের কর্মজীবনে সহায়ক হবে।’

প্রসঙ্গত, এ বছর ১৭৬ স্নাতকদের বিভিন্ন বিভাগে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। গ্র্যাজুয়েটদের মধ্যে শাফকাত ওয়াহিদ প্রীতিম, গাজী সিরাটুল রকিব ও এস এম জারিফ তাহমিদ দুইটি বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করেন। এছাড়া ফারিয়া তানসিকা মান্নান, লাবিবা, জুবায়ের ইবনে হাবিব, নাফিসা মালিহা, রিয়ান সায়ের গাফুর, মাহির আল শাহরিয়ার, সারিনা রহমান ও রামিসা ফারিহা মালিক একটি বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজার ব্যবস্থাপনায় অনিয়মের সুযোগ দেবো না: মন্ত্রী
মাজার ব্যবস্থাপনায় অনিয়মের সুযোগ দেবো না: মন্ত্রী
বিশ্ব মোটরসাইকেল দিবসে রাজধানীতে ইয়ামাহা রাইডার্স ক্লাবের র‌্যালি
বিশ্ব মোটরসাইকেল দিবসে রাজধানীতে ইয়ামাহা রাইডার্স ক্লাবের র‌্যালি
কর আপিলেট ট্রাইব্যুনালে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
কর আপিলেট ট্রাইব্যুনালে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান