এনএসইউতে সোশ্যাল মিডিয়া আসক্তি বিষয়ে আলোচনা সভা

হাসনাত নাঈম
১৫ নভেম্বর ২০১৭, ১৫:২৪আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৫:৫২

ছবি রায়হান পরাগ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) সাইবার হেল্থ ও সোশ্যাল মিডিয়া আসক্তি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের সংগঠন ‘মনের বন্ধু’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সাইবার হেল্থ ও স্যোসাল মিডিয়া আসক্তি সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ন্যাশনাল ইন্সটিটিউট অব মেন্টাল হেল্থের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। এসময় তিনি শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ার পরিমিত ব্যবহার ও প্রতিদিন পর্যাপ্ত সময় ঘুমানোর আহ্বান জানিয়ে বলেন,‘সবকিছুর ভালো ও মন্দ দিক থাকে। আমদের সবসময় ভালো দিকটিই গ্রহণ করতে হবে। বর্তমানে আমাদের সন্তানরা রাত জেগে মোবাইলে ইউটিউব ও ফেসবুকসহ নানা ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এটা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সোশ্যাল মিডিয়ার দরকার আছে। তবে সেটা যেন কখনোই যেন হুমকি স্বরূপ না হয়।’

ছবি রায়হান পরাগ সভায় গায়িকা ও সমাজকর্মী ফারজানা ওয়াহিদ সায়ান এবং মনের বন্ধু সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক তাওহিদা শিরোপা বক্তব্য রাখেন।

ফারজানা ওয়াহিদ সায়ান বলেন, ‘জীবনটা খুবই উপভোগ্য। এর জন্য চারিদিক বিচরণ করতে হয়। আগে একটা সময় ছিল যখন মানুষ আনন্দ বিনোদনের জন্য বাইরে ঘুরতে যেত। এখনও মানুষ যায়, তবে সোশ্যাল মিডিয়া তাদের পিছু ছড়ে না।’ তিনি আরও বলেন, ‘আগে খাবার টেবিলে গল্প হতো আর এখন খাবার টেবিলে যতজন বসে সবার হতে থাকে মোবাইল। এটা মোটেও ঠিক না। এ জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

আলোচনা সভায় ৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে আলোচকদের হাতে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি