স্কলাসটিকায় জেরি পিন্টো

হাসনাত নাঈম
১৫ নভেম্বর ২০১৭, ২০:১২আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২০:১৯

স্কলাসটিকায় জেরি পিন্টো রাজধানীর স্কলাসটিকা স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন ভারতীয় সাহিত্যিক জেরি পিন্টো। বুধবার (১৫ নভেম্বর) সকালে স্কলাসটিকার অডিটোরিয়ামে স্কুল কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে স্কলাসটিকার জুনিয়র লেভেলের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এসময় সাহিত্যিক জেরি পিন্টো উপস্থিত শিক্ষার্থীদের এক আনন্দঘন পরিবেশ উপহার দেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জেরি পিন্টো জীবনে কীভাবে সফলতার শিখরে পৌঁছাতে হবে সে সম্পর্কে পরামর্শ দেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী হতে এবং সব সময় দেশ সেবায় সতেষ্ঠ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষের দিকে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

স্কলাসটিকায় জেরি পিন্টো প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা এই অনুষ্ঠানে কথা বলার সময় বিভিন্ন অঙ্গ-ভঙ্গি করেও সাহিত্যিক জেরি পিন্টো আনন্দ দেন শিক্ষার্থীদের।

অনুষ্ঠান শেষে স্কলাসটিকার মিরপুর শাখার সিনিয়র ভাইস প্রিন্সিপাল ফারাহ্ সোফিয়া আহমেদ সম্মাননা হিসেবে ভারতীয় এই সাহিত্যিকের হাতে ক্রেস্ট তুলে দেন।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরপুর বিআরটিএ কার্যালয় থেকে দুই দালাল আটক, একমাসের কারাদণ্ড
মিরপুর বিআরটিএ কার্যালয় থেকে দুই দালাল আটক, একমাসের কারাদণ্ড
মাজার ব্যবস্থাপনায় অনিয়মের সুযোগ দেবো না: মন্ত্রী
মাজার ব্যবস্থাপনায় অনিয়মের সুযোগ দেবো না: মন্ত্রী
বিশ্ব মোটরসাইকেল দিবসে রাজধানীতে ইয়ামাহা রাইডার্স ক্লাবের র‌্যালি
বিশ্ব মোটরসাইকেল দিবসে রাজধানীতে ইয়ামাহা রাইডার্স ক্লাবের র‌্যালি
কর আপিলেট ট্রাইব্যুনালে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
কর আপিলেট ট্রাইব্যুনালে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান