মাভাবিপ্রবির ভর্তি পরীক্ষা সম্পন্ন

মাভাবিপ্রবি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৮, ১৪:১১আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৪:১৮
image
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) বিবিএ ও বিফার্ম কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছাড়াই সবগুলো ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১ ডিসেম্বর) সকাল ১০:৩০ থেকে বেলা ১২টা পর্যন্ত 'সি' ইউনিট এবং বিকেল ৩ টা থেকে ৪:৩০ পর্যন্ত 'ডি' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে চার ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হয়। এর আগে শুক্রবার (৩০ নভেম্বর) বিকেল ১০:৩০ থেকে ১২টা পর্যন্ত 'এ' ইউনিট এবং বিকাল ৩টা থেকে ৪:৩০ পর্যন্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩০ নভেম্বর) সকালে ‘এ’ ইউনিটে মোট ১৭টি কেন্দ্রে ও বিকেলে ‘বি’ ইউনিটে মোট ২৫টি কেন্দ্রে এবং শনিবার (১ ডিসেম্বর) সকালে ‘সি’ ইউনিটে মোট ১১টি কেন্দ্রে ও বিকেলে ‘ডি’ ইউনিটে মোট ৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 
মাভাবিপ্রবির ভর্তি পরীক্ষা সম্পন্ন
 
ভর্তি পরীক্ষা শুরুর পর কেন্দ্রসমূহের নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন। হল পরিদর্শন শেষে তিনি বলেন, 'কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সবকটি কেন্দ্রেই ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ ভ্রাম্যমান আদালত।'
 
প্রসঙ্গত, এ বছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৮১৫ টি আসনের জন্য মোট ৪৮ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। যেখানে আসন প্রতি লড়েছে প্রায় ৬০ জন।
/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
অস্ট্রেলিয়ার বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে মিশর
অস্ট্রেলিয়ার বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে মিশর
৯২ বছর পর নকআউট পর্বে মিশর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
৯২ বছর পর নকআউট পর্বে মিশর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা