শাবিতে ‘হাল্ট প্রাইজ’ ক্যাম্পাস রাউন্ড শুরু

শাবি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৮, ১৪:৫০আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৫
image
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো 'হাল্ট প্রাইজ' ক্যাম্পাস রাউন্ড শুরু হয়েছে।
শাবিতে ‘হাল্ট প্রাইজ’ ক্যাম্পাস রাউন্ড শুরু
 
শনিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি বিল্ডিং এর গ্যালারি-১ এ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মোসাদ্দেক আহমেদ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন- হাল্ট প্রাইজের শাবিপ্রবি প্রতিনিধি সামসুল হোসেন সাদী, স্পন্সর ওয়াজিহা তাসনিম পূর্বা, স্বেচ্ছাসেবক পরিচালক মারিয়া আক্তার, ইভেন্ট কো অর্ডিনেটর নোশিন শারমিলি নাওমি, লজিস্টিক পরিচালক আশরাফুল আলম গাজী, রাশিক জামান, কমিউনিকেশন ডিরেক্টর ইউশা আরাফসহ আরও অনেকে।
'হাল্ট প্রাইজ’ শাবিপ্রবি ক্যাম্পাস রাউন্ড তিনটি ইভেন্টে বিভক্ত করা হয়েছে। ১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া প্রথম ইভেন্ট ‘ওয়ার্কশপ অ্যান্ড ইনফোসেশন’ এ হাল্ট প্রাইজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দ্বিতীয় ইভেন্ট তথা সেমিফাইনাল রাউন্ড আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে অনলাইনে সাবমিশনকৃত আইডিয়া ও অ্যাবস্ট্রাক হতে নির্বাচিত ২৫টি টিম তাদের প্রোগ্রাম প্রেজেন্টেশনের সুযোগ পাবে। এছাড়া সর্বশেষ ইভেন্ট তথা ফাইনাল রাউন্ড আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ফাইনালে সেমিফাইনাল রাউন্ড হতে বাছাইকৃত ৬টি টিম অংশগ্রহণ করবে। ফাইনাল থেকে একটা টিমকে অন ক্যাম্পাস চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে।

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সংস্থা ‌‌‌‌‘ক্লিন্টন ইনিশিয়েটিভ’ ও হাল্ট ইন্টারনেশনাল বিজনেস স্কুলের পার্টনারশিপের মাধ্যমে প্রথমবারের মত বিশ্বব্যাপী হাল্ট প্রাইজ প্রতিযোগিতা শুরু হয়। এর লক্ষ্য মূলত বিশ্বের সাম্প্রতিক সময়ের বিভিন্ন সমস্যার সমাধানে তরুণদের সম্পৃক্ত করা।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুকুরে গোসলে নেমে এক পরিবারের ৩ শিশুর মৃত্যু
পুকুরে গোসলে নেমে এক পরিবারের ৩ শিশুর মৃত্যু
যে কারণে শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান 
যে কারণে শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান 
২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১০০ শিক্ষার্থী, বললেন ‘পাস করবো নাকি ফেল’
২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১০০ শিক্ষার্থী, বললেন ‘পাস করবো নাকি ফেল’
প্রেমের টানে দেশে একের পর এক বিদেশি: নেপথ্যে পাচারের ফাঁদ?
প্রেমের টানে দেশে একের পর এক বিদেশি: নেপথ্যে পাচারের ফাঁদ?
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি