ইবিতে ৫ বিভাগের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন

ইবি প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৯, ১৬:৫৪ আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৬:৫৯
image

সার্টিফিকেটে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচ বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (২৭ জানুয়ারি) বেলা এগারোটায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া অনুষদ ভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে ক্লাস বর্জনের ঘোষণা দেয়। এসময় দাবি আদায়ে আগামী মঙ্গলবার পর্যন্ত প্রশাসনকে সময় বেধে দিয়েছে তারা।

ইবিতে ৫ বিভাগের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন
প্রেস ব্রিফিংয়ে তারা জানায়, গত বছর ১২ নভেম্বর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্সকে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও কেমিকৌশল এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সমন্বয়ে প্রকৌশল অনুষদ গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বিভাগগুলোতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করবে কর্তৃপক্ষ। ফলে পূর্বের ব্যাচের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থেকে বঞ্চিত হচ্ছে। এতে চাকরির বাজারে নানাবিধ সমস্যার সম্মুখিন হচ্ছে তারা। এ সমস্যা থেকে মুক্তি পেতে তারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রির দাবি জানায়। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনে যাবে বলে জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর রশিদ আসকারী বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। শিক্ষার্থীরা আমার কাছে কোনও দাবি নিয়ে আসেনি। তাছাড়া ক্লাস বর্জনের কারণ নেই। যে সিন্ডিকেট থেকে প্রকৌশল অনুষদভুক্ত হয়েছে তখন থেকে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাবে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা, ফুটেজ দেখে যুবক আটক
গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা, ফুটেজ দেখে যুবক আটক
ন্যায়বিচার আদালতের বাইরেও বাস্তবায়ন করতে হবে: খলিলুর রহমান
ন্যায়বিচার আদালতের বাইরেও বাস্তবায়ন করতে হবে: খলিলুর রহমান
বিমান চলাচল খাতের উন্নয়নে আইকাওয়ের সহযোগিতা চাইলো বাংলাদেশ
বিমান চলাচল খাতের উন্নয়নে আইকাওয়ের সহযোগিতা চাইলো বাংলাদেশ
সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি
সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি
সর্বাধিক পঠিত
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে 
অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে 
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান