ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিশ্ববিদ্যালয় মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্যাম্পাস রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৯, ১৩:২২আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৭:০৩
image

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘খন্দকার মাহবুবউদ্দিন মেমেরিয়াল মুট কোর্ট কম্পিটিশন’ অনুষ্ঠিত হয়েছে। ২৫-২৬ জানুয়ারি, অনুষ্ঠিত দুই দিনব্যাপী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে লন্ডন কলেজ অব লিগ্যাল স্ট্যাডিজ (সাউথ)। ফাইনালে ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগকে পরাজিত করেছে লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ এর শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় অংশ নেয় ৭টি বিশ্ববিদ্যালয়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিশ্ববিদ্যালয় মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

শনিবার (২৬ জানুয়ারি) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিচারকের দায়িত্ব পালন করেন ব্র্যাক স্কুল অব ল’ বিভাগের প্রফেসর সায়রা রহমান খান; পিএইডি, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারক বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও সিনিয়র অ্যাডভোকেট এ.এফ হাসান আরিফ। স্কুল অব ল’ এর ডিন কে. শামসুদ্দিন মাহমুদ এর পিতা সুপ্রিম কোর্টের সাবেক সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ স্মরণে প্রথমবার মুট কোর্ট প্রতিযোগিতার আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটি।

প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো ইস্টার্ন ইউনিভার্সিটি, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, লন্ডন কলেজ অফ লিগ্যাল স্টাডিজ ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির দুটি দল।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভাবমূর্তি’ ফেরাতে এবার স্বাস্থ্যসেবায় ঝুঁকছে এআই
‘ভাবমূর্তি’ ফেরাতে এবার স্বাস্থ্যসেবায় ঝুঁকছে এআই
উজবেকিস্তানের কাছে হারলো বাংলাদেশ 
উজবেকিস্তানের কাছে হারলো বাংলাদেশ 
২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে স্কুল ফিডিং: ববি হাজ্জাজ
২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে স্কুল ফিডিং: ববি হাজ্জাজ
১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, বিদ্যুৎ এলেও ২০ মিনিটের বেশি থাকে না
১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, বিদ্যুৎ এলেও ২০ মিনিটের বেশি থাকে না
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক