কুবিতে মেয়েদের আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ফাইনাল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৯, ১৭:২৮আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৭:৩৩
image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পর্দা নামল প্রথমবারের মতো আয়োজিত আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের। আজ রবিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় প্রথম মেয়েদের আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে পরিসংখ্যান বিভাগ।

কুবিতে মেয়েদের আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ফাইনাল অনুষ্ঠিত
ফাইনাল খেলায় ২-০ সেটে প্রত্নতত্ত্ব  বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে পরিসংখ্যান বিভাগ। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নৃবিজ্ঞান বিভাগ। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘মেয়েদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনে আরও উৎসাহ নিয়ে এগিয়ে আসা উচিৎ। আমি আশাবাদী, শারিরীক শিক্ষা বিভাগ থেকে পরবর্তী সময়ে এ প্রতিযোগিতা আরও সুন্দরভাবে আয়োজন করা হবে।'
এ সময় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. মো:  শামীমুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের প্রধান ড. দুলাল চন্দ্র নন্দী, প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান মো: সাদেকুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩২ মিনিটে দেম্বেলের হ্যাটট্রিক, ৭২ বছরে বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম 
৩২ মিনিটে দেম্বেলের হ্যাটট্রিক, ৭২ বছরে বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম 
‘ম্যাংগো লাভারের’ কার্যালয়ে হামলা চালিয়ে ১৫ লাখ টাকা লুট করলো কারা?
‘ম্যাংগো লাভারের’ কার্যালয়ে হামলা চালিয়ে ১৫ লাখ টাকা লুট করলো কারা?
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি