ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবিতে বর্ণাঢ্য র‍্যালি

কুবি প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৯, ১৮:১৩আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৮:২১
image

বাংলাদেশ ছাত্রলীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ। এ উপলক্ষে সোমবার (২৮ জানুয়ারি) সকালে একটি আনন্দ র‍্যালি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিচে এসে শেষ হয়।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবিতে বর্ণাঢ্য র‍্যালি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ আবু তাহের।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা হল শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসে এসে উপস্থিত হয়। মিছিল শুরু হওয়ার আগে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান, বাঁশি ও বাদ্যের তালে মুখরিত করে রাখে ক্যাম্পাস।

র‍্যালি শেষে বঙ্গবন্ধু ভাস্কর্যের নিচে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জ্বালানি তেলের দাম নির্ধারণে শুনানি হয় না কেন
জ্বালানি তেলের দাম নির্ধারণে শুনানি হয় না কেন
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন