রাবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

রাবি প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫১ আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৩
image

‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) আনন্দ শোভাযাত্রা, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ যৌথভাবে এসব কর্মসূচি পালন করে।

রাবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। পরে গ্রন্থাগার চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।

শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে যে স্বীকৃতি পেয়েছে সেটি একটি নেতৃত্বে কারণে। সেই নেতৃত্বের গুণাবলি শুধু রাজনীতিতে নয়। নেতৃত্বে গুণাবলি শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, নাটক, খেলাধুলা ইত্যাদি ক্ষেত্র থেকে আসে। এই নেতৃত্ব যদি জ্ঞান সমৃদ্ধ না হয়, দূরদর্শীতা, সততা এবং দেশপ্রেম না থাকে তবে তা দিয়ে কোনও কাজে আসবে না। তাই জ্ঞান অর্জনের মধ্যদিয়ে সত্যিকারের মানুষ হতে হবে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, চৌধুরী মো. জাকারিয়া, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর লুৎফর রহমান, নাট্যকলা বিভাগের সভাপতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সম্মেলন কক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-দিল্লি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী
ঢাকা-দিল্লি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী
আলোচিত নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামির আপিল
আলোচিত নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামির আপিল
`হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা
`হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা
ব্যাংক গ্রাহকদের কয়েক কোটি টাকা উধাও, পলাতক কর্মকর্তা আটক
ব্যাংক গ্রাহকদের কয়েক কোটি টাকা উধাও, পলাতক কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত