রাবিতে ‘আনর্ত নাট্যমেলা’ শুরু ৪ মার্চ

রাবি প্রতিনিধি
০৩ মার্চ ২০১৯, ১৩:২৫আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৪:৩৫
image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সোমবার (৪ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘আনর্ত নাট্যমেলা।’ এদিন বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিষয়ক পত্রিকা ‘আনর্ত’ এই মেলার আয়োজন করেছে। শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় সিরাজী ভবন সংলগ্ন আনর্ত আঙ্গিনায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আনর্তের সম্পাদক ও নাট্যকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রহমান রাজু।

রাবিতে ‘আনর্ত নাট্যমেলা’ শুরু ৪ মার্চ
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, বিশ্ব ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সাম্মানিক সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, বিপ্লব বালা প্রমুখ উপস্থিত থাকবেন। উদ্বোধন শেষে ‘নাট্য শোভাযাত্রা ’ বের করা হবে।

পরে বেলা ১২টার দিকে ‘থিয়েটারের নেপথ্য ও প্রত্যক্ষ মানুষ: উপেক্ষায় সম্ভাবনার সূত্র’ শীর্ষক আনর্তবৈঠক অনুষ্ঠিত হবে। দুপুর দুইটায় থিয়েটারের নেপথ্যেও প্রত্যক্ষ দুই কারিগরকে আনর্ত-স্বীকৃতি দেওয়া হবে। বিকেল সাড়ে তিনটায় থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তিনটি নাট্যকথা অনুষ্ঠিত হবে। নাট্যকথায় উপস্থাপনা করবেন নাট্যগবেষক সাইদুর রহমান, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোনালিসা চ্যাটার্জি ও দেবলীনা ত্রিপাঠী। তিনি আরও জানান, বিকেল সাড়ে পাঁচটায় থাকবে অন্যরকম গানের আসর ‘নটনটীর ভূমিগীতি।’ সন্ধ্যা সাড়ে ছয়টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিশিষ্ট নাট্যকার মলয় ভৌমিকের নির্দেশনায় নাটক ‘বুদেরামের কূপে পড়া’ মঞ্চায়নের মাধ্যমে প্রথম দিনের আয়োজন শেষ হবে। মেলার শেষ দিন মঙ্গলবার (০৫ মার্চ) সকাল ১০টায় শুরু হবে নাট্যজনদের নিয়ে দুই ঘন্টাব্যাপী সৌহার্দ্য বিনিময়। বেলা ১২টায় ও বিকেল তিনটায় আরও দুইটি আনর্তবৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে অন্যরকম গানের আসর, মেলাচত্বরে নাট্যজনদের নিয়ে আড্ডার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মেহেদী তানজিরের নির্দেশনায় ‘বেহুলা, আমি এবং সতীত্ব’ নাটক মঞ্চায়ন করবে ঢাকার নাট্যদল ‘মহড়া।’ সন্ধ্যা সাড়ে সাতটায় নওগাঁর সাইদুর ও তাঁর দলের ‘বেলাবতী কইন্যা’ শীর্ষক কিচ্ছানাট্য পরিবেশনের মাধ্যমে নাট্যমেলা সমাপ্ত হবে। দুই দিনব্যাপী এ নাট্যমেলায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার অনন্ত ২০টি নাট্যদলের স্টল থাকবে। যেখানে তাদের নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে। এছাড়া এ মেলায় বাংলাদেশ ও ভারতে ৩৪ জন নাট্যব্যক্তিত্ব অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক কৌশিক সরকার ও সুমনা সরকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রভাষক কৌশিক আহমেদ, রাজশাহীর জেলা সাংস্কৃতিক কর্মকর্তা মো. আসাদ সরকার উপস্থিত ছিলেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট দিলেন চট্টগ্রামের মেয়র
২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট দিলেন চট্টগ্রামের মেয়র
চট্টগ্রামে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে কিশোরের ১০ বছরের আটকাদেশ
চট্টগ্রামে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে কিশোরের ১০ বছরের আটকাদেশ
ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে মাঠ পর্যায়ের পুলিশকে নির্দেশ
ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে মাঠ পর্যায়ের পুলিশকে নির্দেশ
নতুন বাজেটে কী পাবে সাধারণ মানুষ  
নতুন বাজেটে কী পাবে সাধারণ মানুষ  
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা