ইবিতে ফাগুন উৎসব অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি
০৩ মার্চ ২০১৯, ১৪:৩৫আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৪:৪৩
image
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শনিবার (২ মার্চ) দিনব্যাপী ফাগুন উৎসবঅনুষ্ঠিত হয়ে গেল ‘সংগীত সংঘ’ এর আয়োজনে। সকাল এগারোটা থেকে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় উৎসব। তানিম হীরক, নিশাত, পিয়াসহ ৬ জন সঞ্চালকের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধের পাদদেশে এ উৎসব অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তি আর অভিনয়সহ নানা পরিবেশনায় সারাদিনে মুখরিত হয়ে থাকে ক্যাম্পাস। শুধু শিক্ষার্থীরাই নয়, বিভিন্ন বিভাগের শিক্ষকদের পরিবেশনাও মাতিয়ে রাখে শিক্ষার্থীদের। এছাড়া কলকাতা থেকে দুজন শিল্পী অংশ নেন উৎসবে। 
ইবিতে ফাগুন উৎসব অনুষ্ঠিত  
 
সংগীত সংঘের সভাপতি দীপ্ত মজুমদার বলেন, 'আজকের এ আয়োজনের মূল উদ্দেশ্য সকল শিল্পীকে একতাবদ্ধ করা। এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়টি একটি প্রান্তিক জনপদে অবস্থিত হলেও এখানে যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চার ক্ষেত্র বা দক্ষ শিল্পীরা আছে তার জানান দেওয়া।' 
দুপুর গড়িয়ে নামে বিকাল। গোধূলি লগনেও কমেনি উৎসবের আমেজ। সন্ধ্যায় শেষ হয় উৎসব, তবে রেশ রয়ে যায় ১৭৫ একর জুড়ে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিরতির আগে এমবাপের গোলে এগিয়ে ফ্রান্স
বিরতির আগে এমবাপের গোলে এগিয়ে ফ্রান্স
সুইডেনের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে মাঠে নামলো ফ্রান্স
সুইডেনের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে মাঠে নামলো ফ্রান্স
ব্রাজিলের খেলার সময় লোডশেডিং, বিদ্যুৎকেন্দ্রে হামলা-ভাঙচুর
ব্রাজিলের খেলার সময় লোডশেডিং, বিদ্যুৎকেন্দ্রে হামলা-ভাঙচুর
কুমিল্লা সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার
কুমিল্লা সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা