কুবিতে তথ্য অধিকার আইন শীর্ষক ক্যাম্পেইন

কুবি প্রতিনিধি
০৭ মার্চ ২০১৯, ১৫:২৭আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৫:২৮
image

‘তথ্যই শক্তি, জানবো, জানাবো, দুর্নীতি রুখবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টার ন্যাশনাল বাংলাদেশ) এর আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘তথ্য অধিকার আইন ২০০৯’ শীর্ষক ক্যাম্পেইন আয়োজিত হয়েছে। ৭ই মার্চ ( বৃহস্পতিবার)  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সকাল ১০টায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর  ড.এমরান কবির চৌধুরী। তথ্য অধিকার আইন ২০০৯ নিশ্চিত করতে এ আয়োজনের সহযোগিতায় ছিল টিআইবি এর সহযোগী সংগঠন  ইয়েস (ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট) এবং সনাক (সচেতন নাগরিক কমিটি) কুমিল্লা।

কুবিতে তথ্য অধিকার আইন শীর্ষক ক্যাম্পেইন
প্রধান অতিথির বক্তব্যে ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘তরুণ সমাজের অপার সম্ভাবনা নষ্ট করে দেয় দুর্নীতি। দুর্নীতিগ্রস্ত ব্যক্তি দিন দিন ধ্বংস করে দেয় নিজেকে এবং সমাজকে। দুর্নীতিকে যারা নীতি মনে করেন, তারা টিকে থাকে না। ক্যানসারের মতো দুর্নীতি সামাজিক ব্যাধি, একে নিয়ন্ত্রণ না করতে পারলে আমাদের ভুগতে হবে।’ সনাক সভাপতি বদরুল হুদা জেনুর সভাপতিত্বে  ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো আবু তাহের, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো: শামিমুল ইসলাম, বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মো:কামাল উদ্দীন সহ টিয়াইবি কার্যক্রম পরিচালনাকারী সদস্যবৃন্দ।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, জবাবদিহিতার জায়গা থেকে সবার তথ্য অধিকার আইন প্রয়োগের ক্ষমতা আছে। এসময় তথ্য অধিকার আইনের প্রয়োগ এবং ফলপ্রসূ করে তোলার দিকনির্দশেনাসহ মুক্ত আলোচনা আয়োজিত হয়। এতে তথ্য অধিকারের নানা দিক উঠে আসে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
যুক্তরাষ্ট্রে বাড়ছে সাইক্লোস্পোরা, বাংলাদেশে ঝুঁকি এড়াতে মানুন স্বাস্থ্যবিধি
যুক্তরাষ্ট্রে বাড়ছে সাইক্লোস্পোরা, বাংলাদেশে ঝুঁকি এড়াতে মানুন স্বাস্থ্যবিধি
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না? সম্পর্ক বাঁচিয়ে আদায়ের কার্যকর উপায় কী
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না? সম্পর্ক বাঁচিয়ে আদায়ের কার্যকর উপায় কী
প্রতিবন্ধী দম্পতির শিশু সন্তানকে ধর্ষণের চেষ্টা
প্রতিবন্ধী দম্পতির শিশু সন্তানকে ধর্ষণের চেষ্টা
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে