শিশু দিবসে পথশিশুদের পাশে মাভাবিপ্রবির সিআরসি

মাভাবিপ্রবি প্রতিনিধি
১৮ মার্চ ২০১৯, ১৭:৪৫আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৭:৫৬

শিশু দিবসে পথশিশুদের পাশে মাভাবিপ্রবির সিআরসি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত ছাত্রদের স্বেচ্ছাসেবী সংগঠন 'কাম ফর রোড চাইল্ড (সিআরসি)'-এর উদ্যোগে জাতীয় শিশু দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়েছে।

টাঙ্গাইল জেলা পরিষদের সামনে সিআরসি মাভাবিপ্রবি শাখার কর্মীরা শহর ও আশপাশের এলাকার ৬০ জন পথশিশুর মাঝে বই, খাতা, কলম, পেন্সিল ও খাবার বিতরণ করে।

সিআরসি মাভাবিপ্রবি শাখার সভাপতি রিফাত আহমেদ জানান, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে পথশিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি। এর চেয়ে আনন্দের কাজ আর আছে বলে আমার মনে হয় না। আমাদের সবারই পথশিশুদের পাশে দাঁড়ানো উচিত।’ এ সময় উপস্থিত ছিলেন সিআরসির সভাপতি রিফাদ আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মহীউদ্দিন জায়েদ ও মেজবাহ রাহাত, দফতর সম্পাদক সাইফুল ইসলাম, তোহিদুল ইসলাম, শাহিন রহমান প্রমুখ।

উল্লেখ্য, সিআরসি সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ২০১৬ সালের প্রথম দিক থেকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লিতে পাকিস্তানি মিশনের ব্যারিকেড উচ্ছেদ নিয়ে যা বললো ভারত
দিল্লিতে পাকিস্তানি মিশনের ব্যারিকেড উচ্ছেদ নিয়ে যা বললো ভারত
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪০
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪০
যুদ্ধ বদলে দিচ্ছে আকাশপথ, এশিয়ায় বাড়ছে আন্তর্জাতিক ট্রানজিট
যুদ্ধ বদলে দিচ্ছে আকাশপথ, এশিয়ায় বাড়ছে আন্তর্জাতিক ট্রানজিট
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা