ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মারধরের শিকার জবি শিক্ষার্থী

জবি প্রতিনিধি
২৮ মার্চ ২০১৯, ১৭:১৭আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৭:২০

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কয়েকজন শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বুধবার (২৭ মার্চ) উপাচার্য বরাবর ৩জন হামলাকারীর নাম উল্লেখ করে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আবু জাফরের মাধ্যমে অভিযোগপত্র দিয়েছেন লাঞ্চিত নারী শিক্ষার্থীসহ ভুক্তভোগী শিক্ষার্থীরা।

অভিযোগপত্রে বলা হয়,  আজ বেলা ১টায় দিকে ইংরেজি বিভাগের শিক্ষার্থী লিজা কবির সিড়ি দিয়ে নামার সময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী সামিউল শাওন, ইউনুস কবির (রাজীব), হাসানুজ্জামান ও অজ্ঞাত আরও কয়েকজন তাকে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে ইভটিজিং করে। এ ঘটনার প্রতিবাদ করলে ইংরেজি বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী নাইমুর রহমান, অঙ্কন বিশ্বাস, ফাবিহা হোসেন, তাসফিয়া রাকার উপর হামলা করা হয়। এসময় নাইমুর রহমান গুরুত্বর আহত হয়।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

এ বিষয়ে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবু জাফর বাংলা ট্রিবিউনকে বলেন,  আমার বিভাগে ১২ ব্যাচের এক শিক্ষার্থী সিড়ি থেকে নামছিল, এসময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী তার পেছন থেকে অশ্লীল অঙ্গভঙ্গি করছিল। এসময় তার সহপাঠী নাঈমুর এ ঘটনা দেখে ফেলে প্রতিবাদ করলে তাদের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে নাইমুর ও তার কয়েকজন সহপাঠীকে মারধর করে। এ ঘটনায় উপাচার্য বরাবর অভিযোগপত্র পৌঁছেছি।

প্রক্টর ড. নূর মোহাম্মাদের সাথে যোগাযোগ করা হলে বলেন, অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপাচার্য ড. মীজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, একটা লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটা প্রক্টরকে তদন্তের জন্য দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি, স্বচ্ছতা চায় এনসিপি
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি, স্বচ্ছতা চায় এনসিপি
এক নারীকে স্ত্রী দাবি করে থানায় দুই ভাইয়ের মারামারি-তুলকালাম, ভিডিও ভাইরাল
এক নারীকে স্ত্রী দাবি করে থানায় দুই ভাইয়ের মারামারি-তুলকালাম, ভিডিও ভাইরাল
প্রেম কি সত্যিই সারাজীবন টিকে থাকে?
প্রেম কি সত্যিই সারাজীবন টিকে থাকে?
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
সর্বাধিক পঠিত
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে