লোকপ্রশাসন বিভাগকে কলেজে অন্তর্ভুক্তির দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর

জাককানইবি প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৯, ২২:০২ আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২২:০৬

জাককানইবি লোক প্রশাসন বিভাগকে সরকারি কলেজসমূহে স্বতন্ত্র বিষয় হিসেবে অন্তর্ভুক্তি করে বিসিএস শিক্ষা ক্যাডার চালু ও সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভাগটি চালুর দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে।

বাংলাদেশ লোকপ্রশাসন পরিবারের ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়েছে।

গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগ চালু রয়েছে। প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী এই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করলেও চাকুরি ক্ষেত্রে তেমন কোন পরিকল্পনা নেই। এছাড়াও সরকারি কলেজ পর্যায়ে এ বিষয়টি না থাকায় বিসিএস শিক্ষা ক্যাডার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। দীর্ঘদিন ধরে বিষয়টিকে কলেজের বিষয় হিসেবে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছেন এই বিভাগের শিক্ষার্থীরা। পাশাপাশি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগ চালুর দাবি শিক্ষার্থীদের।

বিষয়টি নিয়ে এই আন্দোলনের আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের সভাপতি ড. জেবউননেছা বলেন, লোকপ্রশাসন বিভাগ নেতৃত্ব তৈরি করে। একটি সংগঠন কিভাবে পরিচালিত হয়, সাংগঠনিক আচরণ কেমন হওয়া দরকার, বাজেট কিভাবে তৈরি করা হয়, পাবলিক পলিসি কিভাবে তৈরি করা হয় ইত্যাদি বিষয়ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা শিখে থাকে। যদি কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীরা ও এ বিষয়ে অধ্যয়নের সুযোগ পায় তাহলে তারা এ শিক্ষা কাজে লাগিয়ে দেশের অগ্রযাত্রায় আরও বেশি শামিল হতে পারবে বলে আমি মনে করি। ১৯৯৮ সালে ‘বাংলাদেশ লোকপ্রশাসন পরিষদ’ গঠনের মাধ্যমে লোকপ্রশাসন বিষয়কে কলেজে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছিল। তখন আমি সংগঠনটির যুগ্ম -আহবায়ক ছিলাম। কিন্তু অজানা কারণে প্রক্রিয়াটি থেমে যায়।’

 

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম