ইবিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ইবি প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৯, ২৩:২৬আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২৩:২৮

ইবিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত হয়েছে। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান’। দিবসটি উপলক্ষে রবিবার বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে।

বেলা সাড়ে ১১টায় বিভাগের প্রভাষক মেহেদী হাসান ও বনানী আফরিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি কেন্দ্রীয় গ্রন্থাগার, প্রশাসন ভবন ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ হয়ে একই জায়গায় এসে  এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

শিক্ষার্থীরা র‌্যালিতে নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করে। র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনাসভায় বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এছাড়াও দিবসটি উপলক্ষে কুষ্টিয়া শহরে জেলা লিগ্যাল এইড সমিতি আয়োজিত মেলায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পক্ষ থেকে ‘আইন সহায়তা কেন্দ্র’ স্থাপন করা হয়। এসময় কেন্দ্র থেকে বিভাগের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি  দরিদ্র মানুষকে আইনি পরামর্শ  প্রদান করে বিভাগের শিক্ষার্থীরা। কেন্দ্রটি পরিদর্শন করে কুষ্টিয়া জেলা জজ অরুপ কুমার গোস্বামী,  অতিরিক্ত জেলা জজ তৌহিদুল ইসলাম, বিভাগের সভাপতি অধ্যাপক জহুরুল ইসলাম প্রমুখ।

এর আগে সকাল নয়টায় র‍্যালিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গরীব ও নিঃস্ব মানুষ যেন কোনোভাবেই আইনের আশ্রয় লাভের অধিকার থেকে বঞ্চিত না হয় এ জন্যই সরকারের আইন সহায়তা কর্মসূচি। আইনগত সহায়তা প্রদান আইনের আওতায় সরকারী আইনগত সহায়তা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত
চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত
মৃত ৬ শিশুর পরিবারকে ফ্রি চিকিৎসা-ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব শিশির মনিরের
মৃত ৬ শিশুর পরিবারকে ফ্রি চিকিৎসা-ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব শিশির মনিরের
কুয়েত ও বাহরাইন লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
কুয়েত ও বাহরাইন লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
রাজধানীতে পৃথক গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬, আশঙ্কাজনক দু’জন
রাজধানীতে পৃথক গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬, আশঙ্কাজনক দু’জন
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি