ক্যাম্পাসের সামনের কুবি ছাত্রলীগের গতিরোধক নির্মাণ

কুবি প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ২২:৩১ আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২২:৩২

ক্যাম্পাসের সামনের কুবি ছাত্রলীগের গতিরোধক নির্মাণ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসের সম্মুখ সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গতিরোধক (স্পিডব্রেকার) স্থাপন করেছে শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেলে শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত থেকে গতিরোধক নির্মাণকাজের তদারকি করেন।

শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে একটি গতিরোধক বসানোর কাজ করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল সংলগ্ন রাস্তায়ও একইভাবে গতিরোধক বসানোর কাজ করেন তারা।

শাখা সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ জানান, দীর্ঘদিন ধরে ক্যাম্পাস সম্মুখের এই রাস্তায় গতিরোধক না থাকায় যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের জন্য ভোগান্তিতে ছিলেন শিক্ষার্থীরা। তাদের নিরাপত্তার কথা চিন্তা করেই আমরা নিজ উদ্যোগে এই গতিরোধক দিচ্ছি।

সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, গতিরোধক না থাকায় শিক্ষার্থীরা বারবার প্রশাসনের কাছে আবেদন জানালেও তারা এ ব্যাপারে কোনও পদক্ষেপ নেয়নি। তাই ছাত্রলীগের নেতাকর্মীদের থেকে আর্থিক সহায়তা নিয়ে আমরা এই গতিরোধকগুলো স্থাপনের কাজে হাত দিয়েছি।

সড়কে গতিরোধক নির্মাণকালে কুবি ছাত্রলীগের হল কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে চীনা নৌবাহিনীর শুভেচ্ছা সফর
মিয়ানমারে চীনা নৌবাহিনীর শুভেচ্ছা সফর
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
ফ্যামিলি কার্ড আপনার বাড়িতে এমনি এমনি পৌঁছাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড আপনার বাড়িতে এমনি এমনি পৌঁছাবে: সমাজকল্যাণমন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ